নৈতিক এবং আনুষ্ঠানিক আইন
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের সমস্ত লোকদের বলো: আমি তোমাদের প্রভু ঈশ্বর
3. “তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি তার পিতা এবং মাতাকে সম্মান দেবে এবং আমার বিশ্রামের বিশেষ দিনগুলিপালন করবে
4. “মূর্ত্তি পূজো করবে না
5. “যখন তোমরা ঈশ্বরকে মঙ্গল নৈবেদ্য উপহার দাও, তোমরা অবশ্যই তা সঠিকভাবে দেবে ইস্রায়েলেতে তা গ্রাহ্য হয়
6. তোমরা যেদিন নৈবেদ্য দেবে সেদিন এবং পরের দিনও তা আহার করতে পারবে; কিন্তু যদি সেই নৈবেদ্যর কোন অংশ তৃতীয় দিনেও পড়ে থাকে, তাহলে তা অবশ্যই আগুনে পুড়িয়ে ফেলবে
7. “তোমরা সেই নৈবেদ্যর কোনো অংশই তৃতীয় দিনে আহার করবে না; সেটা হবে অশুচি, সেটা অগ্রাহ্য হবে
8. “একজন ব্যক্তি যদি তা করে তবে সে সেই পাপের কারণে দোষী হবে
9. “যখন তোমরা শস্য কাটো, তখন তোমাদের ক্ষেত্রের কোণ পর্য়ন্ত শস্য কেটো না
10. “তোমাদের দ্রাক্ষা বাগানের সব দ্রাক্ষা তুলবে না এবং যেগুলি মাটিতে পড়ে থাকে সেগুলিও তুলে নেবে না
11. “তোমরা অবশ্যই চুরি করবে না
12. মিথ্য়ে প্রতিশ্রুতি দিতে তোমরা অবশ্যই আমার নাম ব্যবহার করবে না
13. “তোমাদের প্রতিবেশীর প্রতি তোমরা অবশ্যই মন্দ ব্যবহার করবে না
14. “তোমরা অবশ্যই একজন বধির মানুষকে অভিশাপ দেবে না
15. “বিচারের ব্যাপারে তোমরা অবশ্যই পক্ষপাতহীন হবে
16. অন্য লোকদের বিরুদ্ধে তোমরা অবশ্যই মিথ্য়া গল্প রটিযে বেড়াবে না
17. “তোমরা তোমাদের ভাইকে অবশ্যই মনে মনে ঘৃণা করবে না
18. “তোমার প্রতি লোকরা খারাপ ইস্রায়েলে কিছু করেছে, তা ভুলে যেও; প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না
19. “তোমরা অবশ্যই আমার বিধিসকল মান্য করবে
20. “এমন ঘটতে পারে যে একজন ব্যক্তি, অন্যের কাছে দাসী এমন একজনের সঙ্গে য়ৌন সংসর্গ করেছে; কিন্তু এই দাসী মহিলাটি বিক্রিত হয়নি বা তাকে তার স্বাধীনতা দেওয়া হয় নি
21. “লোকটি প্রভুর জন্য সমাগম তাঁবুর প্রবেশমুখে অবশ্যই তার দোষ মোচনের নৈবেদ্য হিসাবে একটি পুরুষ মেষশাবক আনবে
22. “যাজক লোকটিকে শুচি করার জন্য পুরুষ মেষশাবকটিকে দোষার্থক নৈবেদ্য হিসেবে প্রভুর সামনে উত্সর্গ করে তার পাপের প্রাযশ্চিত্ত করবে
23. “ভবিষ্যতে তোমরা তোমাদের দেশে প্রবেশ করে যখন খাদ্যের জন্য কোন জাতের গাছ লাগাবে, তখন ঐ গাছের ফল ব্যবহারের আগে অবশ্যই তিন বছর অপেক্ষা করবে
24. “চতুর্থ বছরে গাছের ফল হবে প্রভুর
25. “তারপর পঞ্চম বছরে তোমরা সেই গাছ থেকে ফল পেতে পারো! এবং এইভাবে গাছটি তোমাদের জন্য আরো ফল দেবে
26. “রক্ত লেগে থাকা অবস্থায় কোন মাংস তোমরা অবশ্যই খাবে না
27. “তোমরা অবশ্যই তোমাদের মাথার পাশে গজানো কেশগুলি গোল করে গোটাবে না
28. “মৃত ব্যক্তিদের স্মরণে রাখার জন্য তোমরা অবশ্যই তোমাদের দেহে কাটা ছেঁড়া করবে না
29. “তোমার কন্যাকে বেশ্যা হতে দিও না
30. “আমার বিশ্রামের বিশেষ দিনগুলিতে তোমরা অবশ্যই কাজ করবে না
31. “ভুতুড়িযাদের বা ডাইনীদের কাছে মন্ত্রণার জন্য ইস্রায়েলেবে না
32. “বযস্ক ব্যক্তিদের সম্মান দেখাবে; যখন তাঁরা ঘরে ঢোকেন উঠে দাঁড়াবে
33. “তোমাদের দেশে বাস করা বিদেশীদের প্রতি খারাপ ব্যবহার করবে না
34. “তোমাদের নিজেদের নাগরিকদের মতই বিদেশীদের প্রতি সমান ব্যবহার করবে
35. “তোমরা বিচারে অন্যায় করবে না এবং জিনিসপত্র মাপার ও ওজন করার ব্যাপারে সত্ হবে
36. “শস্য ওজন করার জন্য এবং তরল পদার্থ মাপার জন্য তোমাদের ওজন পাল্লা, বাটখারা, ঝুড়ি ও পাত্রগুলি সঠিক হওয়া উচিত্
37. “তোমরা অবশ্যই আমার সমস্ত বিধি এবং নিয়মাবলী মনে রাখবে এবং সেগুলি মান্য করবে