আইন ভঙ্গের জন্য শাস্তি
1. প্রভু মোশিকে বললেন,
2. “তুমি অবশ্যই ইস্রায়েলের লোকদের আরও এই বিষয়গুলি বলো: তোমাদের দেশের কোন মানুষ যদি মোলকের মূর্ত্তির সামনে তার শিশুদের মধ্যে একটিকে উত্সর্গ করে, তবে সেই মানুষটির অবশ্যই প্রাণদণ্ড হবে
3. “আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াব এবং তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব, কারণ সে তার শিশুকে মোলকের উদ্দেশ্যে দিয়েছে
4. “কিন্তু সাধারণ মানুষ সেই ব্যক্তিকে উপেক্ষা করে এবং যে তার শিশুদের মোলককে দিয়েছে তাকে হত্যা না করে,
5. “তাহলে আমি সেই ব্যক্তি এবং তার পরিবারের বিরোধিতা এবং তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব
6. “যদি কোন ব্যক্তি ভুতুড়িযা এবং মায়াবীদের কাছে উপদেশের জন্য ইস্রায়েলেয আমি তার বিরোধী হবো
7. “তোমরা পৃথক হও! নিজেদের পবিত্র করো
8. আমার বিধিগুলি স্মরণে রাখো এবং মেনে চলো
9. “যদি কোনো মানুষ তার পিতা কিম্বা মাতাকে অভিশাপ দেয়, তার প্রাণদণ্ড হবে
10. “যদি কোন পুরুষের তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে য়ৌন সম্পর্ক থাকে, তাহলে সেই পুরুষ এবং মহিলা দুজনেই ব্যভিচারের দোষে দোষী হবে
11. “যদি কোন পুরুষের তার পিতার স্ত্রীর সঙ্গে য়ৌন সংসর্গ থাকে, তাহলে পুরুষ এবং রমণী দুজনকে অবশ্যই যেন মেরে ফেলা হয়
12. “যদি একজন পুরুষের তার পুত্রবধূর সঙ্গে য়ৌন সংসর্গ থাকে, তাহলে দুজনকে অবশ্যই যেন মেরে ফেলা হয়
13. “যদি কোন পুরুষের অন্য এক পুরুষের সঙ্গে একজন স্ত্রীলোকের মত য়ৌন সম্পর্ক থাকে তবে এই দুজন পুরুষ এক ভযঙ্কর পাপ কার্য়্য়ে লিপ্ত
14. “কোন পুরুষের পক্ষে একই সাথে কোন স্ত্রীলোক এবং তার মাতাকে বিয়ে করা অত্যন্ত মন্দ কাজ
15. “যদি একজন মানুষ কোন এক জন্তুর সঙ্গে য়ৌন সম্পর্কে লিপ্ত হয় তবে সেই মানুষটি অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হবে এবং তোমরা অবশ্যই প্রাণীটিকেও হত্যা করবে
16. যদি একজন স্ত্রীলোকের কোন এক জন্তুর সঙ্গে য়ৌন সম্পর্ক থাকে, তাহলে তোমরা অবশ্যই স্ত্রীলোক ও প্রাণীটিকে হত্যা করবে
17. “যদি কেউ তার বোন, তার সত্ মাতা বা সত্ পিতার মেয়েকে বিবাহ করে এবং একে অপরের সঙ্গে য়ৌন সম্পর্কে লিপ্ত হয় তবে এটা লজ্জাজনক বিষয়
18. “মাসিক রক্তস্রাবের সময় কোন রমণীর সঙ্গে যদি কোন পুরুষের য়ৌন সংসর্গ হয়, তাহলে পুরুষ এবং রমনী দুজনই তাদের লোকদের থেকে অবশ্যই বিচ্ছিন্ন হবে
19. “তোমাদের মাতার বোন বা তোমাদের পিতার বোনের সঙ্গে অবশ্যই য়ৌন সম্পর্ক করবে না
20. “একজন পুরুষ অবশ্যই তার কাকার স্ত্রীর সঙ্গে য়ৌন সম্পর্ক করবে না
21. একজন পুরুষের পক্ষে তার নিজের ভ্রাতৃবধুকে বিবাহ করা অন্যায়
22. “তোমরা অবশ্যই আমার সমস্ত বিধিসমুহ এবং নিয়মাবলি মনে রাখবে এবং সেগুলি মান্য করবে
23. তোমাদের সামনে যে সব জাতিকে আমি সেই দেশ থেকে দূর করে দিচ্ছি, তাদের মত জীবনইস্রায়েলেপন করো না
24. “আমি তোমাদের বলেছি যে তোমরা তাদের জমি পাবে
25. সুতরাং তোমরা অবশ্যই অশুচি প্রাণীদের থেকে শুচি প্রাণীদের এবং অশুচি পাখীদের থেকে শুচি পাখীদের আলাদা করে নেবে
26. আমি তোমাদের অন্য জাতির থেকে আলাদা করে আমার নিজস্ব করে তুলেছি
27. “কোন পুরুষ অথবা স্ত্রীলোক যদি ভুতুড়িযা বা মায়াবী হয় তাকে অবশ্যই প্রাণদণ্ডে দণ্ডিত হতে হবে