প্রভুর উত্সব
1. প্রভু মোশিকে বললেন,
2. “ইস্রায়েলের লোকদের বলো: প্রভুর মনোনীত উত্সবগুলিকে তোমরা পবিত্র সভা বলে ঘোষণা কর
সাবাথ
3. “ছদিন ধরে কাজ কর, কিন্তু সপ্তম দিন কর্মবিরতির জন্য নির্দিষ্ট বিশ্রামপর্ব হবে বিশ্রামের বিশেষ দিন
নিস্তারপর্ব এবং খামিরবিহীন রুটি
4. “এগুলি হল প্রভুর মনোনীত নিস্তারপর্ব
5. প্রভুর নিস্তারপর্বের দিন হল প্রথম মাসের 14 দিনের দিন সূর্য়াস্তের সময়
6. “খামিরবিহীন রুটির উত্সব হবে ঐ একই মাসের 15 দিনের দিন
7. এই ছুটির প্রথম দিনে তোমাদের এক বিশেষ সভা হবে
8. সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিপ্রদত্ত উত্সর্গগুলি আনবে
দ্য ফিস্ট অফ ফার্স্টফ্রুটস
9. প্রভু মোশিকে বললেন,
10. “ইস্রায়েলের লোকদের বলো: আমি তোমাদের যে দেশ দেবো তাতে তোমরা প্রবেশ করবে
11. যাজক প্রভুর সামনে সেই আঁটি দোলাবে যেন তোমাদের জন্য তা গ্রাহ্য হয়
12. “যে দিন তোমরা শস্যের আঁটি দোলাবে, সেদিন তোমরা একটি এক বছর বযসী পুরুষ মেষ উপহার দেবে
13. এছাড়া তোমরা অবশ্যই অলিভ তেল মেশানো 16 কাপ মিহি ময়দা শস্য নৈবেদ্য হিসাবে দেবে
14. ঈশ্বরের কাছে তা নৈবেদ্য হিসাবে না আনা পর্য়ন্ত তোমরা অবশ্যই কোন নতুন শস্য অথবা ফল বা নতুন শস্য থেকে তৈরী রুটি খাবে না
সপ্তাহের উত্সব
15. “সেই রবিবারের সকাল থেকে অর্থাত্ (দোলনীয় নৈবেদ্যর জন্য আনীত শস্যের আঁটি আনার দিন থেকে) সাত সপ্তাহ গুনে নাও
16. সপ্তম সপ্তাহ পরে রবিবারে (অর্থাত্ 50 দিন পরে) তোমরা প্রভুর কাছে একটি নতুন শস্য নৈবেদ্য আনবে
17. ঐ দিনে তোমাদের বাড়ী থেকে দুুকরো রুটি নিয়ে আসবে
18. “লোকরা শস্য নৈবেদ্যর সঙ্গে একটি ষাঁড়, একটি মেষ এবং সাতটি এক বছর বযস্ক পুরুষ মেষশাবক দেবে
19. এ ছাড়াও তোমরা পাপার্থক নৈবেদ্যর জন্য একটি পুরুষ ছাগল এবং মঙ্গল নৈবেদ্য হিসেবে দুটি এক বছর বযসী পুরুষ মেষশাবক আনবে
20. “যাজক তাদের প্রথম শস্য থেকে তৈরী রুটি সহ দোলনীয় নৈবেদ্যর দুটি মেষশাবক প্রভুর সামনে দোলাবে
21. ঐ একই দিনে তোমরা এক পবিত্র সভা ডাকবে
22. “উপরন্তু যখন তোমরা তোমাদের জমিতে শস্য বপন করবে, তখন তোমাদের ক্ষেতের কোণগুলির শস্য কাটবে না
দ্য ফিস্ট অফ ট্রাম্পেটস
23. প্রভু আবার মোশিকে বললেন,
24. “ইস্রায়েলের লোকদের বল: সপ্তম মাসের প্রথম দিন তোমরা বিশ্রামের বিশেষ দিন হিসেবে পালন করবে
25. সেদিন তোমরা অবশ্যই কোন কাজ করবে না এবং অগ্নি প্রদত্ত একটি নৈবেদ্য তোমরা প্রভুর কাছে আনবে
প্রায়শ্চিত্তের দিন
26. প্রভু মোশিকে বললেন,
27. “সপ্তম মাসের দশম দিনটি প্রাযশ্চিত্তের দিন, সেদিন এক পবিত্র সভা হবে
28. তোমরা অবশ্যই ঐ দিন কোন কাজ করবে না, কারণ এটা হল প্রাযশ্চিত্তের দিন
29. “এই দিন যদি কোন মানুষ উপবাস করতে অস্বীকার করে সে অবশ্যই তার লোকদের থেকে বিচ্ছিন্ন হবে
30. এই দিন যদি কোন ব্যক্তি কোন কাজ করে, আমি তার লোকদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব
31. সেদিন তোমরা অবশ্যই আদৌ কোন কাজ করবে না
32. এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন
Tabernacles এর উত্সব
33. প্রভু আবার মোশিকে বললেন,
34. “ইস্রায়েলের লোকদের বলো: সপ্তম মাসের 15 দিনের দিন হল কুটির উত্সব পালনের দিন
35. প্রথম দিনে একটি পবিত্র সভা হবে
36. সাতদিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিতে প্রস্তুত একটি করে নৈবেদ্য আনবে
37. “ঐগুলি হল প্রভুর পর্ব
38. ঐ সমস্ত পর্বের দিনগুলির সঙ্গে প্রভুর বিশ্রামের দিনগুলি স্মরণ করে তোমরা পালন করবে
39. “সপ্তম মাসের 15 দিনে, যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা সাতদিন ধরে প্রভুর উত্সব পালন করবে
40. প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তালগাছগুলির, ঝাউগাছগুলির এবং বাইসী গাছগুলির ডালগুলি নেবে
41. প্রতি বছরে সাত দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে
42. তোমরা সাতদিন ধরে অস্থায়ী কুটিরে বসবাস করবে
43. ইস্রায়েলেতে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের মিশর থেকে বের করে আনার সময় আমি ইস্রায়েলের লোকদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম
44. সুতরাং মোশি ইস্রায়েলের লোকদের প্রভুর পর্বগুলির কথা বললেন