ঈশ্বরকে উৎসর্গ করা ব্যক্তি ও সম্পত্তি উদ্ধার করা

1. প্রভু মোশিকে বললেন,

2. “ইস্রায়েলের লোকদের বলো: এক ব্যক্তি প্রভুর কাছে বিশেষ মানত হিসাবে কোন ব্যক্তিকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে

3. কুড়ি থেকে ষাট বছর বযসের মধ্যেকার একজন পুরুষের দাম রূপোর 50 শেকেল

4. একজন স্ত্রীলোকের মূল্য অর্থাত্‌ 20 থেকে 60 বছর বযসীর দাম 30 শেকেল

5. পাঁচ থেকে কুড়ি বছর বযসী একজন স্ত্রীলোকের দাম 10 শেকেল

6. একমাস থেকে পাঁচ বছর বযসী এক ছোট ছেলের দাম 5 শেকেল

7. ষাট বছরের বৃদ্ধ বা তার থেকে বেশী বযসের মানুষের দাম হল 15 শেকেল

8. “যদি কোন মানুষ এত গরীব হয় যে দান দিতে অক্ষম, তাহলে সেই লোকটিকে ইস্রায়েলেজকের কাছে নিয়ে এসো

9. “যদি কোন ব্যক্তি তার পশুগুলির মধ্যে কোন একটিকে প্রভুর প্রতি উত্সর্গ হিসাবে নিয়ে আসে, তাহলে সেই ধরণের সব পশু হবে পবিত্র

10. লোকটি প্রভুকে যে প্রাণীটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার জায়গায় অন্য প্রাণী যেন না রাখে, খারাপ পশুর জায়গায় একটা ভাল পশু দিয়ে বা ভাল পশুর জায়গায় একটা খারাপ পশু দিয়ে সে যেন বদলাবার চেষ্টা না করে

11. “অশুচি বলে যে সব প্রাণী ঈশ্বরের প্রতি নৈবেদ্য হিসেবে প্রদত্ত হতে পারে না, যদি কোন ব্যক্তি সেইসব অশুচি প্রাণীদের একটি প্রভুর কাছে আনে, তাহলে সেই প্রাণীটিকে অবশ্যই ইস্রায়েলেজকের কাছে আনতে হবে

12. যাজক সেই প্রাণীটির জন্য একটি দাম নির্দিষ্ট করবে

13. যদি লোকটি প্রাণীটিকে কিনে ফেরত নিতে চায়, তাহলে সে অবশ্যই দামের পাঁচভাগের এক ভাগ ঐ দামের সঙ্গে য়োগ করবে

14. “যদি কোন ব্যক্তি পবিত্র বিষয় হিসেবে তার বাড়ীটি প্রভুর প্রতি উত্সর্গ করে, তাহলে যাজক অবশ্যই তার দাম ঠিক করবে

15. কিন্তু দাতা যদি তা ফেরত পেতে চায়, তাহলে সে অবশ্যই ঐ দামের ওপর দামের পাঁচ ভাগের একভাগ য়োগ করবে

16. “যদি এক ব্যক্তি প্রভুর কাছে তার জমির অংশ উত্সর্গ করতে চায়, তবে ঐ জমির মূল্য নির্ভর করবে তা চাষ করতে কি পরিমাণ বীজের প্রযোজন হয় তার ওপর

17. যদি ব্যক্তিটি জুবিলী বছরের মধ্যে তার জমি ঈশ্বরকে দেয়, তাহলে তার দাম যাজক ইস্রায়েলে ঠিক করবে তাই হবে

18. কিন্তু যদি লোকটি জুবিলীর পরে দেয়, তাহলে যাজক অবশ্যই তার প্রকৃত দাম গণনা করবে

19. যদি লোকটি তা কিনে ফেরত পেতে চায়, তাহলে সে ঐ দামের ওপর পাঁচ ভাগের এক ভাগ য়োগ করবে

20. যদি ব্যক্তিটি জমি কিনে ফেরত না নেয তবে তা যাজকদের দখলে থাকবে

21. যদি ব্যক্তিটি জমি কিনে ফেরত না নিয়ে থাকে, তাহলে জুবিলী বছরে জমিটি প্রভুর কাছে পবিত্র হয়ে থাকবে

22. যদি কোন ব্যক্তি তার কেনা জমি প্রভুকে উত্সর্গ করে এবং যদি তা তার পারিবারিক সম্পত্তির অংশ না হয়,

23. তাহলে যাজক অবশ্যই জুবিলী বছর পর্য়ন্ত বছর গণনা করে জমির দাম ঠিক করবে

24. জুবিলী বছরে যদি আদি মালিকের কাছে অর্থাত্‌ যে পরিবার জমির মালিক তার কাছে ফিরে ইস্রায়েলেবে

25. তোমরা অবশ্যই সেই সব দাম মেটাতে পবিত্র স্থানের মাপ ব্যবহার করবে

26. “প্রথমজাত প্রাণী, সে গোরু বা মেষ হোক্ তাকে প্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করার প্রযোজন নেই, কারণ তা তো প্রভুরই

27. কিন্তু সেই প্রথমজাত প্রাণী একটি অপবিত্র প্রাণী হলে লোকটি অবশ্যই ঐ প্রাণীকে কিনে ফেরত নেবে

28. “এক বিশেষ ধরণের উপহারআছে ইস্রায়েলে লোকরা প্রভুকে দেয়

29. “প্রভুর প্রতি বিশেষ ধরণের উপহার যদি কোন ব্যক্তি হয় তা হলে তাকে মুক্ত করা ইস্রায়েলেবে না

30. “সমস্ত শস্যের দশমাংস প্রভুর অধিকারে থাকে

31. সুতরাং যদি একজন লোক তার দশমাংশ ফেরত পেতে চায়, তবে সে অবশ্যই এর দামের পাঁচ ভাগের একভাগ য়োগ করবে এবং তারপর তা কিনে নেবে

32. “যাজকরা প্রত্যেক ব্যক্তির গোরু বা মেষদের মধ্যে থেকে প্রতি দশটির জন্য একটি করে প্রাণী নেবে এবং তা হবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র

33. পছন্দ করা প্রাণীটি ভাল না খারাপ এই সব পরীক্ষা চলবে না এবং একটির পরিবর্তে অন্য প্রাণী দেওয়া ইস্রায়েলেবে না

34. এইগুলি ইস্রায়েলের লোকদের জন্য সীনয় পর্বত থেকে মোশিকে দেওয়া প্রভুর আদেশসমুহ

Bibles

Books

Chapters