নৈবেদ্য পবিত্রতা
1. প্রভু ঈশ্বর মোশিকে বললেন,
2. “হারোণ এবং তার পুত্রদের বলো: ইস্রায়েলের লোকরা আমাকে যে উপহার দেয় তা পবিত্র
3. এখন থেকে যদি তোমার উত্তরপুরুষদের মধ্যে থেকে কোন ব্যক্তি অশুচি অবস্থায় সেই সমস্ত জিনিস স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আমার থেকে বিচ্ছিন্ন হবে
4. “যদি হারোণের উত্তরপুরুষদের কারো কোন খারাপ চর্মরোগ থাকে বা যার নির্গমণ হয়েছে, সে পবিত্র না হওয়া পর্য়ন্ত পবিত্র খাদ্য খেতে পারবে না
5. মৃতদেহ দ্বারা অশুচি হয়েছে এমন কিছু যদি কেউ স্পর্শ করে অথবা যদি তার বীর্য়পাত হয় অথবা সে যদি বুকে হাঁটা অশুচি কোন প্রাণীকে স্পর্শ করে বা অশুচি কোন ব্যক্তিকে স্পর্শ করে যদি সে অশুচি হয় তবে কি করে সেই ব্যক্তি অশুচি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয
6. যে ব্যক্তি ঐ সমস্ত কিছুর যে কোন একটা স্পর্শ করে, সে সন্ধ্যা না হওয়া পর্য়ন্ত অশুচি থাকবে
7. কেবলমাত্র সূর্য় ডোবার পর সে শুচি হবে
8. “যদি একজন যাজক দেখে যে একটি প্রাণী নিজে নিজেই মারা গেছে বা বন্য প্রাণীদের দ্বারা নিহত হয়েছে, সে অবশ্যই সেই মৃত প্রাণীটিকে ভক্ষণ করবে না
9. “আমাকে সেবা করার জন্য যাজকদের একা বিশেষ সময় থাকবে
10. কেবলমাত্র যাজকদের পরিবারের লোকরাই পবিত্র খাদ্য আহার করতে পারে
11. কিন্তু যদি যাজক তার নিজের অর্থে একজন লোককে ভৃত্য হিসেবে কেনে, সেই ব্যক্তি তখন পবিত্র জিনিসগুলির কিছুটা আহার করতে পারে
12. ইস্রায়েলেজকের কন্যা যাজক নয এমন কাউকে বিয়ে করলে পবিত্র নৈবেদ্যসমূহের কোন কিছু খেতে পারবে না
13. ইস্রায়েলেজকের মেয়ে বিধবা হলে অথবা সে স্বামী পরিত্যক্তা হলে, যদি তাকে সাহায়্য় করার মত কোন সন্তানসন্ততি না থাকে এবং সে যেখানে বাল্যকাল কাটিযেছে সেই পিত্রালযে ফিরে আসে, তাহলে সে তার পিতার খাদ্য কিছুটা খেতেও পারে
14. “একজন মানুষ ভুল করে পবিত্র খাদ্যের কিছুটা খেতে পারে
15. “ইস্রায়েলের লোকরা প্রভুকে যে সব উপহার দান করে তা হবে পবিত্র; সুতরাং যাজক অবশ্যই সেই পবিত্র জিনিসগুলিকে অপবিত্র করবে না
16. যদি যাজকরা সেই সমস্ত পবিত্র নৈবেদ্যগুলিকে অপবিত্র হিসেবে বিবেচনা করে এবং সেগুলি খায়, তাহলে তা পাপ হিসেবে ধরা হবে
অফার গৃহীত এবং গৃহীত নয়
17. প্রভু ঈশ্বর মোশিকে বললেন,
18. “হারোণ এবং তার পুত্রদের এবং ইস্রায়েলের সমস্ত লোকদের বলো: ইস্রায়েলের একজন নাগরিক বা একজন বিদেশী নৈবেদ্য নিয়ে আসতে পারে
19. ঐ উপহারগুলি লোকরা আনে কারন তারা সত্যিই ঈশ্বরকে উপহার দিতে চায়
20. যদি সেই উপহার একটি ষাঁড় অথবা একটি মেষ বা একটি ছাগল হয় তাহলে সেই প্রাণী অবশ্যই পুরুষ হবে এবং সেটার মধ্যে যেন দোষ না থাকে
21. “মানত পূর্ণ করার জন্য অথবা স্বেচ্ছায যখন কোন ব্যক্তি প্রভুর কাছে মঙ্গল নৈবেদ্য আনে সেই নৈবেদ্য একটি ষাঁড় বা মেষ হতে পারে; কিন্তু সেটা যেন স্বাস্থ্য়বান হয়
22. তোমরা অবশ্যই প্রভুকে এমন কোন প্রাণী দেবে না যেটা কানা, যার হাড়ভাঙ্গা বা পঙ্গু অথবা গলিত ঘা-যুক্ত বা খারাপ চর্মরোগ সমন্বিত
23. “কখনও কখনও একটি ষাঁড় বা একটি মেষশাবকের একটা পা থাকে ইস্রায়েলে খুব লম্বা অথবা একটা পাযের পাতা ইস্রায়েলে ঠিক মত গজায নি
24. “কোন প্রাণীর কালশিরে পড়া, চূর্ণ বা ছিন্ন বিচ্ছিন্ন অণ্ডকোষ থাকলে তা তোমরা প্রভুর প্রতি উত্সর্গ করবে না
25. “তোমরা বিদেশীদের কাছ থেকে প্রভুর প্রতি নৈবেদ্য হিসাবে অবশ্যই কোন প্রাণী গ্রহণ করবে না, কারণ প্রাণীগুলি কোনভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মধ্যে কোন দোষ থাকতে পারে; তারা গৃহীত হবে না
26. প্রভু মোশিকে বললেন,
27. “যখন একটি বাছুর বা একটি মেষ অথবা একটি ছাগল জন্মাবে, সে অবশ্যই তার মাযের সঙ্গে সাত দিন থাকবে
28. কিন্তু তোমরা অবশ্যই প্রাণীটিকে এবং এর মাকে একই দিনে হত্যা করবে না! এই নিয়ম গাভী এবং মেষ উভয়ের ক্ষেত্রে প্রয়োজ্য়
29. যদি তোমরা কিছু বিশেষ ধরণের ধন্যবাদসূচক নৈবেদ্য প্রভুকে দিতে চাও, তাহলে তোমরা সেই উপহার দানের ব্যাপারে স্বাধীন
30. তোমরা সেদিন অবশ্যই গোটা প্রাণীটিকে ভক্ষণ করবে
31. “আমার আদেশগুলি মনে রেখো এবং সেগুলি মান্য করো
32. আমার পবিত্র নামকে তোমরা শ্রদ্ধা দেখাবে
33. আমি তোমাদের ঈশ্বর হবার জন্য মিশর থেকে এসেছি