লোকেরা তাদের পাপ স্বীকার করে
1. ঐ মাসেরই 24 দিনের মাথায় ইস্রায়েলীয়রা উপবাসের জন্য জড়ো হল
2. ইস্রায়েলের আদি বাসিন্দারা বিদেশীদের থেকে নিজেদের আলাদা রেখেছিল
3. তারা সেখানে তিন ঘন্টা দাঁড়িয়ে প্রভু, তাদের ঈশ্বরের বিধিপুস্তক পাঠ করল
4. তারপর এই সব লেবীয়রা সিঁড়ির ওপর দাঁড়িয়ে রইল: য়েশূয়, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী
5. এরপর য়েশূয়, বানি, কদ্মীয়েল, বুন্নি, হশব্নির, শেরেবিয়, হোদিয়, শবনিয়, পথাহিয় প্রমুখ লেবীয়রা বলল, ‘উঠে দাঁড়াও এবং তোমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর!”ঈশ্বর সর্বদা ছিলেন! এবং তিনি চির দিন থাকবেনও! মানবজাতি তোমার মহান নামের প্রশংসা করুক! তোমার নাম সব কিছুর ঊর্দ্ধে উঠুক এবং বন্দিত হোক!
6. হে প্রভু, এক মাত্র তুমিই ঈশ্বর! তুমিই সেই জন, য়ে আকাশ তৈরী করেছে! তুমিই মহান স্বর্গ আর মর্ত্যে যা কিছু আছে সে সব, পৃথিবী আর অভ্য়ন্তরস্থ সব কিছু আর সমুদ্র মধ্যস্থিত সব কিছু সৃষ্টি করেছ
7. হে প্রভু, তুমিই আমাদের ঈশ্বর
8. তুমিই তার আনুগত্য এবং সততা লক্ষ্য করেছ
9. তুমি মিশরে আমাদের পূর্বপুরুষদের দুর্গতি দেখেছিলে ও লোহিত সাগর থেকে তাদের এন্দন শুনেছিলে
10. তুমি ফরৌণে তার আধিকারিকদের ও তার লোকদের কাছে নানা চিহ্ন ও অদ্ভুত কার্য়্য় দেখিয়েছিলে
11. তুমি তাদের চোখের সামনে লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করলে আর শুকনো জমির ওপর দিয়ে হেঁটে গেলে কিন্তু তুমি তাড়া করে আসা শএুদের সমুদ্র ফেলে দিলে
12. একটি উঁচু মেঘ দিয়ে দিনের বেলা তুমি তাদের পথ দেখালে
13. এরপর সীনয় পর্বতে স্বর্গের চূড়া থেকে তুমি বয়ং কথা বলে তাদের দিলে প্রকৃত শিক্ষা, যা ভালো; তুমি তাদের বিধিসমূহ ও আজ্ঞা দিলে য়েগুলি ভালো
14. তুমি তোমার দাস, মোশির মাধ্যমে তোমার পবিত্র বিশ্রামের দিনের কথা তাদের জানালে
15. ওরা সকলে ক্ষুধার্ত ছিল, তাই তুমি স্বর্গ থেকে সবাইকে খাবার দিলে
16. কিন্তু আমাদের পূর্বপুরুষরা গর্বোদ্ধত ও জেদী হল এবং তোমার আজ্ঞা লঙঘন করল
17. তারা শুনতে অস্বীকার করল
18. এমনকি যখন তারা সোনার বাছুরের মূর্ত্তি বানিয়ে বলেছে, ‘এই মূর্ত্তিগুলোই আমাদের মিশর থেকে বের করে এনেছে,’ তখনও তুমি তাদের বাতিল কর নি
19. কিন্তু তোমার মহান করুণার জন্য তুমি ওদের মরুভূমিতে পরিত্যাগ করনি
20. তুমি তাদের বিচক্ষণ করে তোলার জন্য তোমারই ভাল আত্মা দিয়েছ
21. তুমি 40 বছর ধরে এদের প্রতিপালন করেছো
22. হে প্রভু, তুমি ওদের রাজত্ব, জাতি এবং বহু দূরের জায়গাগুলি যেখানে অল্প কিছু লোক বাস করত, তা দিয়েছ
23. তুমি আকাশের নক্ষত্রের মতো ওদের উত্তরপুরুষদের সংখ্যায় বাড়িয়েছো
24. তারা এই ভূখণ্ডে প্রবেশ করল এবং কনানীয়দের পরাজিত করে সেটি অধিকার করল
25. তারা শক্তিশালী নগরগুলি এবং উর্বর জমি দখল করল
26. তারা তোমার বিরুদ্ধে গেল এবং তোমার শিক্ষামালা ছুঁড়ে ফেলে দিল
27. তাই তুমি তাদের শএুদের হাতে ওদের পরাজিত হতে দিলে
28. কিন্তু য়ে মূহুর্তে আমাদের পূর্বপুরুষরা তাদের শএুদের হাত থেকে মুক্তি পেল, তারা পাপ কার্য়্য় শুরু করলো
29. তুমি তাদের সতর্ক করেছিলে, যাতে তারা তোমার শিক্ষামালার শরণ নেয়, কিন্তু ওরা উদ্ধত ছিল এবং তোমার আজ্ঞাসমূহ মানতে অস্বীকার করেছিল
30. তুমি আমাদের পূর্বপুরুষদের প্রতি বহু বছর ধরে খুব ধৈর্য়্য়শীল ছিলে, তোমার আত্মায় পূর্ণ তোমার ভাব্বাদীদের মাধ্যমে তুমি তাদের সতর্ক করেছিলে
31. কত দরদী এবং করুণাময় ঈশ্বর তুমি
32. হে আমাদের ঈশ্বর, তুমি মহান! ভয়ঙ্কর এবং ক্ষমতাশালী ঈশ্বর! তুমি দয়ালু ও বিশ্বস্ত
33. কিন্তু হে আমাদের প্রভু, আমাদের প্রতি যা কিছু ঘটছে তাতে তুমি ছিলে ন্যায়সঙ্গত
34. আমাদের রাজারা, নেতারা, যাজকরা ও পূর্বপুরুষরা তোমার আদেশগুলি মানেনি
35. আমাদের পূর্বপুরুষরা, তুমি তাদের য়ে বিশাল উর্বর জমি দিয়েছিলে তা উপভোগ করেছিল
36. এখন আমরা এই ভূখণ্ডে এীতদাস
37. এই জমিতে বহু ফসল ফলত, কিন্তু সমস্ত ফসল যায় রাজার কাছে
38. এসব কারণেই, আমাদের নেতারা, লেবীয়রা এবং যাজকগণ তোমার সঙ্গে চুক্তিটি করেছিল য়েটা বদলানো যায় না