নেহেমিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র

1. তারপর সন্বল্লট, টোবিয ও গেশম নামে আরব ও আমাদের অন্যান্য শএুরা জানতে পারল যে আমি জেরুশালেমের দেওয়াল নির্মাণ করছিলাম

2. অতএব সন্বল্লট ও গেশম তখন আমাকে একটি খবর পাঠাল: “চলো নহিমিয়: ওনো সমভূমির কেফিরিন শহরে আমরা সাক্ষাত্‌ করি

3. কিন্তু আমি ওদের এই কথা বলে ফেরত পাঠালাম: “আমি খুব জরুরী কাজে ব্যস্ত আছি, তাই তোমাদের সঙ্গে দেখা করার জন্য আমি কাজ বন্ধ করতে পারব না

4. সন্বল্লট ও গেশম আমাকে চারবার একই খবর পাঠিয়েছিল, কিন্তু আমি তাদের একই উত্তর দিয়েছিলাম

5. তারপর পঞ্চমবার সন্বল্লট ওর নিজের এক সাহায্যকারীর মাধ্যমে আমাকে একই আমন্ত্রণ পাঠালো

6. চিঠিটিতে লেখা ছিল: “চতুর্দিকে একটি গুজব ছড়াচ্ছে এবং এমনকি গেশমও বলেছে যে, তুমি ও ইহুদীরা নাকি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করছ

7. গুজবে একথাও বলা হচ্ছে যে তোমার সম্বন্ধে এই কথা জেরুশালেমে ঘোষণা করতে তুমি ভাব্বাদীদের নিযুক্ত করেছ: ‘যিহূদায় এক রাজা আছেন!’“দেখো নহিমিয়, আমি তোমাকে সাবধান করে দিতে চাই যে শীগ্গিরই রাজা শীঘ্রই এসব খবর পেয়ে যাবেন

8. আমি তখন সন্বল্লটকে বলে পাঠালাম, “তুমি যা অভিয়োগ করেছ তার কোনটাই সত্যি নয়

9. আসলে আমাদের শএুরা আমাদের ভয় দেখাতে চেষ্টা করছিল

10. এক দিন আমি শময়িয়র সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম

11. আমি শময়িয়কে উত্তরে বললাম, “আমার মতো কোন ব্যক্তির কি পালিয়ে যাওয়া উচিত্‌? আমার মতো এক জন ব্যক্তির কি নিজের প্রাণ বাঁচানোর জন্য পবিত্র স্থানের ভেতরে যাওয়া উচিত্‌? আমি যাব না!”

12. আমি জানতাম যে আমাকে সাবধান করতে ঈশ্বর শময়িয়কে পাঠান নি

13. আমাকে ভয় দেখানোর জন্য ও মন্দিরের ভেতরে যেতে প্ররোচিত করবার জন্য শময়িয়কে টাকা দেওয়া হয়েছিল যাতে এই কাজ করে আমি পাপাচরণ করি তাহলে ওরা আমাকে অপদস্থ করবার জন্য বদনাম দিতে পারে

14. হে ঈশ্বর, সন্বল্লট ও টোবিযকে এবং তারা যে মন্দ কাজগুলি করেছে তা অনুগ্রহ করে মনে রেখ

প্রাচীর সমাপ্ত

15. ইলূল মাসের 25 দিনের মাথায় জেরুশালেমের দেওয়াল গাঁথার কাজ শেষ হল

16. তখন আমাদের সমস্ত শএু ও আশেপাশের সব জাতিগুলি জানতে পারল যে দেওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে

17. এছাড়াও, সে সময়ে দেওয়াল নির্মাণের কাজ শেষ হবার পর, যিহূদার ধনী ব্যক্তিরা টোবিযকে চিঠি লিখত এবং টোবিয সেসব চিঠির জবাব দিত

18. তারা ঐসব চিঠি লিখেছিল কারণ যিহূদাতে বহু লোক তার প্রতি বিশ্বস্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল

19. অতীতে তারা টোবিযর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এরা আমার কাছে বলেছিল টোবিয কত ভাল ছিল

Bibles

Books

Chapters