বিচ্ছেদ নীতি
1. সেদিন সবাই যাতে শুনতে পায়, সে ভাবে মোশির বিধি পুস্তকটি উচ্চস্বরে পাঠ করা হয়েছিল
2. এই নিষেধাজ্ঞার কারণ এই সমস্ত লোকরা ইস্রায়েলের লোকদের প্রয়োজনে খাদ্য বা জল তো দেয়ই নি, উপরন্তু ইস্রায়েলীয়দের অভিশাপ দেবার জন্য তারা বিলিয়মকে টাকা দিয়েছিল
3. ইস্রায়েলীয়রা যখন বিধি সম্বন্ধে জানতে পারল, তারা সমস্ত বিদেশীদের থেকে নিজেদের আলাদা করে নিল
Nehemiah এর সংস্কার
4. কিন্তু এ ঘটনা ঘটার আগে ইলিয়াশীব মন্দিরের একটি ঘর টোবিয়কে দিয়েছিলেন
5. য়ে ঘরটি তিনি দিয়েছিলেন সেই ঘরটিতে দান হিসেবে পাওয়া শস্য, ধুপকাঠি সুগন্ধী বস্তু ও ঈশ্বরের মন্দিরের বাসন-কোসন ছাড়াও দ্রাক্ষারস, লেবীয় গায়কদের ও দ্বাররক্ষীদের ব্যবহারের তেল ও যাজকদের পাওয়া উপহার সামগ্রীগুলি থাকত
6. এ ঘটনা যখন ঘটে, আমি তখন জেরুশালেমে ছিলাম না
7. ফিরে আসার পর আমি ইলিয়াশীবের এই দুঃখজনক কাজের কথা জানতে পেরে খুবই রেগে যাই
8. ইলিয়াশীবের মতো একজন ব্যক্তি কিনা বয়ং ঈশ্বরের মন্দিরের একটি ঘর টোবিয়কে দিয়ে দিয়েছে!
9. আমি ঐ ঘরগুলিকে পরিষ্কার ও শুচি করার আদেশ দিই
10. আমি একবার জানতে পারি, য়ে লোকেরা তাদের প্রতিশ্রুতি মতো লেবীয় ও গায়কদের শস্য ও খরচাপাতি না দেওয়ায তারা নিজেদের ক্ষেতে কাজ করতে য়েতে বাধ্য হয়েছে
11. আমি দায়িত্বাধীন ব্যক্তিদের ডেকে জিজ্ঞেস করলাম, “তোমরা কেন ঈশ্বরের মন্দিরের ঠিকমতো দেখাশোনা করো নি?” এরপর আমি সব লেবীয়দের একত্র করলাম এবং তাদের নিজেদের জায়গায় ও মন্দিরের কাজে ফিরে য়েতে আদেশ দিলাম
12. তখন যিহূদার সকলে প্রতিশ্রুতি অনুযায়ীনিজেদের শস্য, দ্রাক্ষারস ও তেলের এক দশমাংশ মন্দিরে নিয়ে এলো এবং সেগুলি ভাঁড়ার ঘরে জড়ো করল
13. আমি শেলিমিয় নামে এক যাজককে, সাদোক নামে এক জন শিক্ষককে ও পদায় নামে এক লেবীয়কে ভাঁড়ার ঘরের দায়িত্ব দিলাম
14. হে ঈশ্বর, এই সমস্ত কাজের জন্য তুমি আমাকে মনে রেখো
15. সেই সময়, আমি দেখলাম য়ে, বিশ্রামের দিনও যিহূদায় লোকে দ্রাক্ষারস বানানোর জন্য দ্রাক্ষা নিংড়ানোর কাজ করছে
16. জেরুশালেমে, সোর শহরের কিছু লোক বাস করতো
17. আমি যিহূদার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ডেকে বললাম, তারা ঠিক মতো কাজ করছে না
18. তোমরা অবগত আছো য়ে, আমাদের পূর্বপুরুষরাও ঠিক একই ভুল করেছিল, এবং তার জন্য ঈশ্বর আমাদের ও এই শহরকে দুর্য়োগ ও বিপত্তির মুখে ঠেলে দিয়েছিলেন
19. আমি তখন দ্বাররক্ষীদের প্রতি শুক্রবার, ঠিক অন্ধকার নামার আগে জেরুশালেমের দরজাগুলি বন্ধ করে তালা দেবার নির্দেশ দিয়ে বলি শনিবারের পবিত্র দিনটি না কাটা পর্য়ন্ত য়েন দরজা কোনো মতেই খোলা না হয়
20. একবার কি দুবার বনিকরা জেরুশালেমের ফটকের বাইরে রাত্রিবাস করেছিল
21. আমি তাদের সতর্ক করে দিয়ে বলেছিলাম য়ে, তারা যদি জেরুশালেমের দেওয়ালের বাইরে রাত্রিবাস করে তাদের গ্রেপ্তার করা হবে
22. এরপর আমি লেবীয়দের নিজেদের শুচি হতে আদেশ দিলাম
23. সে সময়ে আমি লক্ষ্য করি, কিছু যিহূদা ব্যক্তি অস্দোদ, অম্মোন ও মোয়াবের মেয়েদের বিয়ে করেছে
24. এই সব বিবাহগুলির দরুণ, ছেলেমেয়েদের অর্ধেক ইহুদীদের ভাষায় কথা বলতে পারে না
25. আমি এই সব লোকদের তিরস্কার করে বললাম, তারা ভুল করেছে
26. তোমরা তো জানো, এই ধরণের বিয়ের জন্য শলোমনের কি শাস্তি হয়েছিল
27. আর এখন আমরা দেখছি, তোমরাও এই ভয়ানক পাপাচরণ করছো
28. ইলিয়াশীবের পুত্র যিহোয়াদা ছিলেন মহাযাজক
29. হে ঈশ্বর, তুমি এই সব লোকদের শাস্তি দাও
30. আমি তাই যাজক ও লেবীয়দের পবিত্র ও পরিচ্ছন্ন করেছিলাম
31. লোকরা যাতে উপহারস্বরূপ তাদের প্রথম ফল, ফসল এবং কাঠ নির্দ্দেশিত সময় নিয়ে আসে আমি তার ব্যবস্থা করেছিলাম