জেরুজালেমে বসবাসকারী মানুষ
1. অতঃপর ইস্রায়েলের বাসিন্দাদের নেতারা জেরুশালেম শহরে চলে এলেন
2. কিছু ব্যক্তি স্বেচ্ছায় এগিয়ে এসে জেরুশালেমে থাকতে রাজী হল
3. প্রাদেশিক শাসনকর্তারা জেরুশালেমে থাকলেন
4. যিহূদার অন্যান্য ব্যক্তিরা ও বিন্যামীনের পরিবারের লোকজনরা জেরুশালেম শহরেই বসতি স্থাপন করল
5. এবং বারূকের পুত্র মাসেয়
6. সব মিলিয়ে জেরুশালেমে পেরস বংশের 468 জন সাহসী উত্তরপুরুষ বাস করতেন
7. বিন্যামীনের উত্তরপুরুষদের মধ্যে য়াঁরা জেরুশা-লেমে এলেন তাঁরা হলেন: মশুল্লমের পুত্র সল্লূ
8. এবং য়িশাযাহকে যারা অনুসরণ করেছিলেন তাঁরা হলেন গব্বয এবং সল্লয
9. এরা শিখ্রির পুত্র য়োয়েলের তত্ত্বাবধানে ছিলেন
10. যাজকদের মধ্যে জেরুশালেমে গেলেন: য়োযারীবের পুত্র য়িদযিয, যাখীন,
11. হিল্কিয়ের পুত্র সরায়
12. এবং তাদের ভাইদের 2 জন যারা মন্দিরের জন্য কাজ করেছিল, ভাইরা ও য়িরোহমের পুত্র অদায়া
13. এবং 242 জন পুরুষ যারা মল্কিযের ভাইরা
14. এঁদের সঙ্গে গেলেন ইম্মেরের আরো 128 জন ভাই
15. লেবীয়দের মধ্যে য়াঁরা জেরুশালেমে গেলেন তাঁরা হলেন: হশূবের পুত্র শিময়িয়
16. লেবীয়দের দুই নেতা শব্বথয় ও য়োষাবাদ; বর্হিবিভাগের উঠোনের কাজের জন্য ভারপ্রাপ্ত ছিলেন;
17. মীখার পুত্র মত্তনিয়, (মীখা ছিলেন সব্দির পুত্র, সব্দি ছিলেন প্রশস্তি ও প্রার্থনা সঙ্গীত দলের পরিচালক আসফের পুত্র
18. সব মিলিয়ে মোট 284 জন লেবীয় পবিত্র শহর জেরুশালেমে গেলেন
19. দ্বাররক্ষীদের মধ্যে অক্কুব, টল্মোন ও তাদের 172 জন ভাই জেরুশালেমে যান
20. ইস্রায়েলের অন্য বাসিন্দারা, যাজক ও লেবীয়রা যিহূদাতে, তাঁদের পূর্বপুরুষদের জমিতেই বাস করতেন
21. সীহ এবং গীষ্প ছিল মন্দিরের দাসদের নেতা যারা ওফল পাহাড়ের ওপর থাকত
22. আর উষি ছিলেন জেরুশালেমের লেবীয়দের আধিকারিক
23. রাজা দায়ূদ গায়কদের কাজকর্মের আদেশ ও নির্দেশ দিয়েছিলেন
24. মশেষবেলের পুত্র পথাহিয লোকদের কাছে রাজার কাছ থেকে খবর নিয়ে আসত
জেরুজালেমের বাইরে বসবাসকারী লোকেরা
25. যিহূদার লোকরা কিরিযত্-অর্ব্ব এবং তার চারপাশের ছোট শহরগুলিতে, দীবোন এবং তার চারপাশের য়েশূয, মোলাদাত,
26. বৈত্পেলটে, হত্সর-শুযালে, বের্-শেবা এবং সিক্লগের ছোট শহরগুলিতে, য়িকব্সেল ও তার চারপাশের ছোট শহরগুলিতে,
27. এবং মকোনা এবং ঐন্-রিম্মোণে, সরায, য়ম্মু এবং সানোহ, অদুল্লম,
28. লাখীশ, অসেকা এবং তার চারপাশের সমস্ত ছোট শহরগুলিতে থাকত
29. সুতরাং যিহূদার লোকরা বের্-শেবা থেকে
30. হিন্নোম উপত্যকা পর্য়্য়ন্ত সমস্ত পথ জুড়ে বাস করত
31. গেবা থেকে বিন্যামীন পরিবারের উত্তরপুরুষরা মিক্মস, অয়াত, বৈথেল এবং তার চারপাশের ছোট শহরগুলিতে থাকতেন
32. অনাথোত, নোবে, অননিয়া,
33. হাত্সার, রামা, গিত্তয়িম,
34. হাদীদ, সবোয়িম, নবল্লাট,
35. লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকায় বাস করত
36. যিহূদায় বসবাসকারী লেবীয় পরিবারের কিছু গোষ্ঠী বিন্যামীনের জমিতে উঠে এসেছিল