প্রাচীর শত্রুদের বিরুদ্ধে রক্ষা করা

1. আমরা দেওয়াল পুননির্মাণ করছি, একথা জানতে পেরে সন্বল্লট খুবই রুদ্ধ হল

2. সন্বল্লট তার বন্ধুদের ও শমরীয সেনাদলের সামনেই কথা বলছিল, “এই দুর্বল ইহুদীগুলো কি করছে? ওরা কি ভাবছে যে আমরা ওদের ছেড়ে দেব? ওরা কি বেদীতে বলি চড়াবে? ওরা কি মনে করে যে এক দিনেই ওরা নির্মাণ কাজ শেষ করতে পারবে? ওরা কি আবর্জনা আর ধূলোর গাদা থেকে এই পোড়া পাথরগুলিকে আবার জীবন্ত করে তুলতে পারবে?”

3. সেই সময়, অম্মোনীয়র টোবিয সন্বল্লটের সঙ্গে ছিল

4. নহিমিয় তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, “হে ঈশ্বর তুমি দয়া করে আমাদের ডাকে সাড়া দাও

5. তোমার চোখের সামনে ওরা যে অপরাধ করেছে তা তুমি ক্ষমা কর না

6. যদিও আমরা জেরুশালেমের চারপাশের দেওয়াল বানালাম কিন্তু দেওয়ালের উচ্চতা যা হওয়া উচিত্‌ ছিল মোটে তার অর্ধেক হল

7. সন্বল্লট, টোবিয, আরবীয, অম্মোনীয় ও অস্দোদীযরা খুব রেগে গেল কারণ ওরা শুনেছিল যে জেরুশালেমের দেওয়ালের কাজ এগিয়ে যাচ্ছে এবং গর্ত ভরাট করা হচ্ছে

8. তারপর তারা জেরুশালেমের বিরুদ্ধে চএান্ত করার পরিকল্পনা করল

9. কিন্তু আমরা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিবারাত্র দেওয়ালের চারপাশে কড়া পাহারার ব্যবস্থা করলাম যাতে আমরা এই সব বহিঃশএুদের প্রয়োজনে বাধা দিতে পারি

10. সে সময় যিহূদার লোকেরা বলল, “কর্মীরা সকলে ক্লান্ত হয়ে পড়েছে এবং ওখানে সরাবার মতো এত নোংরা আছে যে আমরা দেওয়াল নির্মাণের কাজ শেষ করতে পারব না

11. আর আমাদের শএুরা বলছে, ‘ইহুদীরা এ সম্বন্ধে অবগত হবার আগে অথবা আমাদের দেখতে পাবার আগে, আমরা তাদের মধ্যে গিয়ে তাদের হত্যা করব, এবং এই ভাবেই তাদের কাজ বন্ধ হয়ে যাবে

12. তারপর যে সব ইহুদী আমাদের শএুদের মধ্যে থাকত তারা এলো এবং আমাদের দশ বার বলল, ‘আমাদের শএুরা আমাদের চারদিকে রযেছে

13. আমি তখন কিছু ব্যক্তিকে প্রাচীরের নিম্নতম অংশে রাখার ব্যবস্থা করলাম

14. তারপর সমস্ত ব্যবস্থা ও পরিস্থিতি খতিযে দেখবার পর, আমি গুরুত্বপূর্ণ পরিবারগুলিকে, আধিকারিকদের এবং সমস্ত বাকি লোকদের উত্সাহ দিয়ে বললাম, “আমাদের শএুদের ভয় পেযো না

15. আমাদের শএুপক্ষ খবর পেল যে আমরা তাদের চএান্তের কথা জেনে ফেলেছি

16. তখন থেকে আমাদের লোকদের অর্ধেক সংখ্যক দেওয়াল নির্মাণের কাজে নিযুক্ত রইল আর বাকি অর্ধেক বল্লম, বর্ম, তীর এবং বর্ম নিয়ে প্রহরায নিযুক্ত হল

17. মিস্ত্রি ও তাদের য়োগানদাররা এক হাতে তাদের য়ন্ত্রপাতি এবং অন্য হাতে অস্ত্রও ধরেছিল

18. কাজ করার সময়ও প্রত্যেকটি নির্মাণকারী কোমরবন্ধে তরবারি ঝুলিয়ে রাখতো

19. আমি তখন আধিকারিকবর্গ, গুরুত্বপূর্ণ পরিবার ও বাকি লোকদের সঙ্গে কথা বললাম

20. কিন্তু একে অপরের থেকে কাজের সময় যত দূরেই থাকো না কেন, শিঙার আওয়াজ শুনলেই সকলে দ্রুত এক জায়গায জড়ো হবে

21. অতএব আমরা সূর্য়াস্ত থেকে সূর্য়োদয পর্য়ন্ত জেরুশালেমের দেওয়াল বানানোর জন্য কঠিন পরিশ্রম করছিলাম যখন কর্মীদের মধ্যে অর্ধেকরা হাতে বল্লম ধরেছিল

22. আমি নির্মাতাদের এও বলেছিলাম, “প্রত্যেক নির্মাতা এবং তার সাহায্যকারী রাত্রে জেরুশালেমের ভেতরে থাকবে যাতে তারা রাত্রে পাহারাদার এবং দিনের বেলা কর্মী হতে পারে

23. অতএব আমি বা আমার ভাইরা, আমার লোকরা এবং প্রহরীরা কেউই স্নান করার জন্য বা কাপড় কাচার জন্য পোষাক খুলতে পারতাম না কারণ আমরা যখন জলের জন্য বেরোতাম তখনও আমাদের হাতে অস্ত্র থাকত

Bibles

Books

Chapters