পুরোহিত এবং লেবীয়রা

1. সরায়, যিরমিয়, ইষ্রা,

2. অমরিয়, মল্লুক, হটুশ, শখনিয়,

3. রহূম, মরেমোত্‌, ইদ্দো,

4. গিন্নথোয়, অরিয়, মিযামীন,

5. মোয়াদিয, বিল্গা, শময়িয়,

6. য়োয়ারীব, য়িদযিয, সল্লূ, আমোক, হিল্কিয়, য়িদযিয প্রমুখ যাজকেরা শল্টীয়েল ও য়েশূয়ের পুত্র সরুব্বাবিলের সঙ্গে যিহূদায় ফিরে এসেছিলেন

7. এঁরা সকলেই য়েশূয়র সময় যাজকদের নেতা ছিলেন বা নেতাদের আত্মীয় ছিলেন

8. লেবীয়রা হলেন: য়েশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা ও মত্তনিয়

9. লেবীয়দের দুই আত্মীয় বক্বুকিয় ও উন্নো কর্তব্যে থাকার সময় একে অপরের বিপরীত মুখে দাঁড়াতেন

10. য়েশূয় ছিলেন য়োয়াকীমের পিতা, য়োয়াকীম ইলিয়াশীবের, ইলিয়াশীব য়োযাদার,

11. য়োয়াদা য়োনাথনের ও য়োনাথন য়দ্দূযের পিতা ছিলেন

12. য়োয়াকীমের সময় যাজক পরিবারের নেতা ছিলেন নিম্নলিখিত ব্যক্তিরা:সরায় পরিবারের নেতা ছিলেন মরায়

13. ইষ্রা পরিবারের প্রধান ছিলেন মশুল্লম, অমরিয় পরিবারের নেতা ছিলেন যিহোহানন

14. মল্লূকীর পরিবারে নেতা ছিলেন য়োনাথন

15. হারীমের পরিবারের নেতা ছিলেন অদ্ন

16. ইদ্দোর পরিবারের নেতা ছিলেন সখরিয়

17. অবিয়ের পরিবারের নেতা ছিলেন সিখ্রি

18. বিল্গার পরিবারের নেতা ছিলেন সম্মুয়

19. য়োয়ারীবের পরিবারের নেতা ছিলেন মত্তনয়

20. সল্লয়ের পরিবারের নেতা ছিলেন কল্লয়

21. হিল্কিয়ের পরিবারের নেতা ছিলেন হশবিয়

22. ইলিয়াশীব, ষোযাদার, য়োহানন ও য়দ্দূযের সময়ের লেবীয় ও যাজকদের পরিবারের নেতাদের নাম পারস্যরাজ দারিয়াবসের রাজত্বকালে নথিভুক্ত করা হয়েছিল

23. ইলিয়াশীবের পুত্র য়োহাননের সময় পর্য়ন্ত লেবীয় উত্তরপুরুষদের পরিবার প্রধানের নাম ইতিহাস বইয়ে লেখা আছে

24. এরা হলেন হশবিয়, শেরেবিয়, কদ্মীয়েলের পুত্র য়েশূয় এবং তার ভাইরা

25. মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কুব দরজার পাশের ভাঁড়ার ঘরগুলি পাহারা দিত

26. য়েশূয়র পুত্র ও য়োসাদকের পৌত্র য়োয়াকীমের সময় এই সমস্ত দ্বাররক্ষীরা কাজ করেছে

Nehemiah প্রাচীর উৎসর্গ

27. অতঃপর লোকরা জেরুশালেমের দেওয়ালটি উত্সর্গ করল

28. গায়করাও সকলে জেরুশালেমের আশেপাশের শহরগুলি থেকে উত্সবে য়োগ দিতে এসেছিলেন

29. তাঁরা নিজেদের বসবাসের জন্য জেরুশালেমের আশেপাশে ছোট শহর বানিয়ে ছিলেন

30. যাজকগণ ও লেবীয়রা প্রথমে আনুষ্ঠানিক ভাবে নিজেদের শুদ্ধ করলেন, তারপর লোকরা, ফটকসমূহ ও জেরুশালেমের প্রাচীরটিকে আনুষ্ঠানিক ভাবে শুদ্ধ করলেন

31. আমি যিহূদার নেতাদের দেওয়ালের ওপরে উঠে দাঁড়াতে বললাম

32. হোশযিয ও যিহূদার অর্ধেক নেতারা সেই গায়কদের অনুসরণ করলেন

33. এছাড়াও তাঁদের সঙ্গে গেলেন অসরিয়, ইষ্রা, মশুল্লম,

34. যিহূদা, বিন্যামীন, শময়িয় ও যিরমিয়

35. শিঙা নিয়ে কয়েক জন যাজকও তাদের সঙ্গে গেলেন

36. এদের মধ্যে ছিলেন আসফের ভাই শময়িয়, অসরেল, মিললয, গিললয, মাযয, নথনেল, যিহূদা এবং হনানি

37. তাঁরা যখন ঝর্ণা ফটকের কাছে এলেন, তাঁরা সোজা হাঁটলেন এবং দায়ূদ নগরী পর্য়ন্ত সিঁড়ি দিয়ে উঠে গেলেন এবং তারপর তাঁরা জলদ্বারের দিকে গেলেন

38. এদিকে গায়কদের অন্য দলটি বাঁদিকে রওনা হল

39. তারপর তারা এই ফটকগুলি দিয়ে গেল: ইফ্রয়িমের দ্বার, পুরানো দ্বার, মত্স্যদ্বার, হননেলের দুর্গ ও হম্মেযার একশতর দুর্গ

40. তারপর এই দুই গায়কের দল ঈশ্বরের মন্দিরে তাদের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়ালো, আমিও নিজের জায়গায় এসে দাঁড়ালাম

41. ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিযৈনয়, সখরিয় এবং হনানিয় ছিলেন যাজকদের নেতা এবং তাঁরা তাঁদের শিঙা নিয়ে য়ে যার জায়গায উঠে দাঁড়ালেন

42. এরপর এই সব যাজকগণও তাঁদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন: মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোনাথন, মল্কিয, এলম ও এষর

43. ওই বিশেষ দিনটিকে উপলক্ষ করে যাজকরা বহু বলি উত্সর্গ করলেন

মন্দিরের দায়িত্ব

44. ভাঁড়ার ঘরের তত্ত্বাবধানের জন্য লোক ঠিক করার পর প্রতিশ্রুতি মতো লোকরা গাছের প্রথম ফল ও উত্পন্ন শস্যের দশ ভাগের এক ভাগ জমা করল

45. যাজকগণ ও লেবীয়রা তাঁদের ঈশ্বরের সেবা করছিলেন

46. (বহুকাল আগে, দায়ূদ এবং সঙ্গীত দলের পরিচালক আসফের সময় ঈশ্বরের উদ্দেশ্যে অনেক প্রশস্তি এবং ধন্যবাদ জ্ঞাপনের গান রচনা করেছিলেন

47. সরুব্বাবিল ও নহিমিয়ের রাজত্বের সময়ে, ইস্রায়েলের লোকরা দ্বাররক্ষী ও গায়কদের দৈনিক ব্যযের জন্য অর্থ সংগ্রহ করতেন

Bibles

Books

Chapters