প্রাচীর পুনর্নির্মাণ

1. মহাযাজক ইলীয়াশীব ও তাঁর যাজক ভাইরা কাজ শুরু করলেন এবং মেষ-দ্বারটি নির্মাণ করলেন

2. যাজকের পাশের দেওয়ালটি বানালেন য়িরীহোর বাসিন্দারা

3. হস্সনাযার পুত্রগণ মত্‌স্য-দ্বারটি আবার বানাল

4. দেওয়ালের পরের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিযের পুত্র মরেমোত্‌ পুনর্নিমাণ করল

5. দেওয়ালের পরের অংশটি যদিও তকোযার ব্যক্তিরা মেরামত্‌ করল কিন্তু তাদের নেতৃবর্গ তাদের রাজ্যপাল নহিমিয়র জন্য কোন কাযিক পরিশ্রম করতে অস্বীকার করল

6. পুরোনো ফটকটি পাসেহের পুত্র যিহোয়াদা ও বসোদিযার পুত্র মশুল্লম মেরামত করল

7. গিবিয়োনীয় মলাটিয ও মেরোণোথীয যাদোন এবং গিবিয়োন ও মিস্পার অন্য লোকরা দেওয়ালের পরের অংশটি মেরামত্‌ করল

8. এরপরের অংশটি হর্হযের পুত্র উষীযেল মেরামত্‌ করল

9. পরের অংশটি মেরামত্‌ করল হূরের পুত্র রফায

10. এরপর হরূমফের পুত্র য়িদায একেবারে নিজের বাড়ির উলেটাদিক পর্য়ন্ত দেওয়ালটি বানালো

11. হারীমের পুত্র মল্কিয ও পহত্‌- মোয়াবের পুত্র হশূব পরের অংশটি এবং চুল্লী-গম্বুজও মেরামত্‌ করল

12. হলোহেশের পুত্র শল্লুম তার কন্যাদের সাহায়্য়ে দেওয়ালের পরের অংশটি তৈরী করল

13. হানূন নামে এক ব্যক্তি এবং সানোহের লোকরা উপত্যকার ফটকটি মেরামত্‌ করল

14. মল্কিয ছিল রেখবের পুত্র এবং বৈত্‌হক্কেরমের রাজ্যপাল

15. কল্হোষির পুত্র শল্লুম ঝর্ণা-ফটকটি মেরামত্‌ করল

16. দেওয়ালের পরের অংশটি অস্বূকের পুত্র নহিমিয় মেরামত্‌ করল

17. দেওয়ালের পরের অংশ বানির পুত্র রহূমের নির্দেশে লেবীয় পরিবারগোষ্ঠীরা বানাল

18. দেওয়ালের পরের অংশ তাঁদের ভাইরা মেরামত্‌ করেছিল

19. এর পরের অংশ যেশূযের পুত্র এসর মেরামত্‌ করলেন

20. সব্বয়ের পুত্র বারূক এক কোণ থেকে মহাযাজক ইলিয়াশীবের বাড়ির দরজা পর্য়ন্ত দেওয়ালের অংশটি মেরামত্‌ করেছিল

21. ইলিয়াশীবের বাড়ির প্রবেশপথ থেকে বাড়ির অন্য প্রান্ত পর্য়ন্ত দেওয়ালের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিযের পুত্র মরেমোত্‌ মেরামত্‌ করল

22. পরের কিছুটা অংশ ওই অঞ্চলে বসবাসকারী যাজকরা মেরামত্‌ করলেন

23. বিন্যামীন ও হশূব যে যার নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু ঠিক করার পর অননিয়ের পৌত্র ও মাসেযের পুত্র অসরিয়ও নিজের বাড়ির সামনের দেওয়ালটুকু মেরামত্‌ করল

24. হেনাদদের পুত্র বিন্নূযী অসরিয়ের বাড়ি থেকে শুরু করে দেওয়ালের বাঁক হয়ে কোণ পর্য়ন্ত অংশটি তুলে ফেলল

25. উষযের পুত্র পালল দেওয়ালের বাঁকে স্তম্ভের কাছে যেটি উচ্চ প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, যেটি আবার রাজার প্রহরীর উঠোনের কাছে অবস্থিত সেই খানে দেওয়াল তুলল

26. মন্দিরের দাসরা ওফল পাহাড়ের ওপর বাস করছিল

27. তকোযীর লোকরা বড় স্তম্ভটি থেকে শুরু করে ওফলের দেওয়াল পর্য়ন্ত দেওয়ালের বাদবাকি অংশটি মেরামত্‌ করল

28. যাজকরা অশ্ব-দ্বারের ওপরের অংশ বানিয়ে ফেলল

29. এরপর ইম্মেরের পুত্র সাদোক নিজের বাড়ির সামনের দেওয়াল ও শখনিয়ের পুত্র শময়িয় দেওয়ালের তারপরের অংশটুকু মেরামত্‌ করে নিল

30. শেলিমিযের পুত্র হনানিয ও সালফের পুত্র হানূন (হানূন ছিল সালফের য়ষ্ঠ পুত্র) দেওয়ালের পরের অংশ মেরামত্‌ করল

31. মল্কিয নামে এক স্বর্ণকার পর্য়বেক্ষণ দ্বারের বিপরীতে মন্দির দাস ও ব্যবসাযীদের বাড়ি পর্য়ন্ত অংশের দেওয়াল মেরামত্‌ করল

32. বাকী অংশ অর্থাত্‌ কোণের দিকে ওপরের ঘর থেকে মেষদ্বার পর্য়ন্ত অংশ স্বর্ণকাররা ও ব্যবসাযীরা মেরামত্‌ করল

Bibles

Books

Chapters