ঈশ্বর ইস্রায়েল তার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ
1. প্রভু তখন মোশিকে বললেন, “ফরৌণের এখন আমি কি অবস্থা করব তা তুমি দেখতে পাবে
2. ঈশ্বর তখন মোশিকে আবার বললেন,
3. “আমিই হলাম প্রভু
4. আমি তাদের সঙ্গে একটি চুক্তি করেছিলাম
5. এখন আমি ইস্রায়েলীয়দের বিলাপ শুনেছি যাদের মিশরীয়রা তাদের ক্রীতদাস করে রেখেছিল এবং আমি আমার চুক্তিকে মনে রাখব এবং আমি যা প্রতিশ্রুতি করেছিলাম তাই করব
6. সুতরাং ইস্রায়েলের লোকদের গিয়ে বলো আমি তাদের বলেছি, ‘আমি হলাম প্রভু
7. আমি তোমাদের আমার লোক করে নিলাম এবং আমি হব তোমাদের ঈশ্বর
8. আমি অব্রাহাম, ইসহাক এবং যাকোবের কাছে একটি মহান প্রতিশ্রুতি দিয়েছিলাম
9. মোশি এই কথাগুলো ইস্রায়েলীয়দের বলল, কিন্তু তাদের ধৈর্য়্য়হীনতা ও তীব্র পরিশ্রমের দরুণ তারা তার কথা শুনতে অস্বীকার করল
10. তখন প্রভু মোশিকে বললেন,
11. “যাও মিশরের রাজা ফরৌণকে বলো য়ে তার উচিত্ ইস্রায়েলীয়দের তার দেশ থেকে মুক্তি দেওয়া
12. কিন্তু মোশি উত্তরে জানাল, “ইস্রায়েলের লোকরাই আমার কথা শুনতে অস্বীকার করছে, সেক্ষেত্রে ফরৌণ আর কি শুনবে! সেও আমার কথা শুনতে রাজি হবে না
13. কিন্তু প্রভু মোশি এবং হারোণের সঙ্গে কথা বললেন এবং তাদের ইস্রায়েলীয়দের সঙ্গে ও ফরৌণের সঙ্গে কথা বলতে আদেশ দিলেন
মূসা ও হারুনের পরিবার
14. ইস্রায়েলীয় পরিবারগুলির নেতাদের নাম ক্রমানুসারে এইরূপ: ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল রূবেণ
15. শিমিয়োনোর পুত্ররা ছিল: য়িমুয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর এবং শৌল য়ে ছিল এক কনানীয়া মহিলার গর্ভজাত সন্তান
16. লেবি 137 বছর জীবিত ছিলেন
17. গের্শোনের আবার দুই পুত্র ছিল লিব্নি ও শিমিযি
18. কহাত্ 133 বছর পর্য়ন্ত জীবিত ছিল
19. মরারির দুই পুত্র হল মহলি ও মুশি
20. অম্রম বেঁচে ছিল 137 বছর
21. য়িষ্হরের পুত্ররা হল কোরহ, নেফগ ও সিখ্রি
22. আর উষীয়েলের সন্তান হল মীশায়েল, ইল্সাফন ও সিথ্রি
23. হারোণ অম্মীনাদবের কন্যা, নহোশনের বোন ইলীশেবাকে বিয়ে করেছিল
24. কোরহের পুত্র অসীর, ইল্কানা ও অবীযাসফ হল কোরহীয় গোষ্ঠীর পূর্বপুরুষ
25. হারোণের পুত্র ইলিয়াসর পূটীয়েলের এক কন্যাকে বিয়ে করার পরে তাদের য়ে সন্তান হয় তার নাম দেওয়া হয় পীনহস
26. হারোণ এবং মোশি ছিল এই পরিবারগোষ্ঠীর
27. হারোণ এবং মোশি উভয়েই মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বলেছিল
হারুন মূসার মুখপাত্র
28. মিশরে য়েদিন প্রভু মোশির সঙ্গে কথা বললেন,
29. তিনি তাকে বলেছিলেন, “আমিই হলাম প্রভু
30. কিন্তু মোশি উত্তর দিল, “আমি ভালোভাবে কথা বলতে পারি না