সব জন্য ন্যায়বিচার

1. “অন্যদের বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটিও না

2. “সবাই যা করছে তুমিও তাই করতে য়েও না

3. “কোন মামলা-মকদ্দমায় কোন দরিদ্র লোককে তোমার বিশেষ অনুগ্রহ করা অবশ্যই উচিত্‌ নয়

4. “যদি কোনও ব্যক্তির বলদ অথবা গাধা হারিয়ে যায় আর তা যদি তুমি খুঁজে পাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি হারিযে যাওয়া বলদ বা গাধাটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেবে

5. “যদি কোন মালবাহী পশু মালের ভারে আর চলতে না পারার মতো অবস্থায় পৌঁছে যায তাহলে তুমি সেই পশুটির ভার লাঘব করতে সচেষ্ট হবে

6. “কোনও দরিদ্রের সঙ্গে কোনরকম অন্যায় হতে দিও না

7. “কাউকে দোষী হিসেবে চিহ্নিত করার আগে সচেতন থেকো

8. “যদি কেউ তোমাকে তার অন্যায় কাজকর্মের সঙ্গী হবার জন্য ঘুষ দিতে চায় তাহলে তুমি সেই ব্যক্তির প্রস্তাব গ্রহণ করবে না

9. “কোনও বিদেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কারণ এক সময় তোমরা যখন মিশরে ছিলে তোমরাও তখন সে দেশে বিদেশী হিসেবেই বাস করতে

বিশ্রামবার আইন

10. “ছয় বছর ধরে জমিতে চাষ করো, বীজ বোনো, ফসল ফলাও

11. কিন্তু সপ্তম বছরে আর নিজের জমিকে চাষের জন্য ব্যবহার করবে না

12. “সপ্তাহে ছদিন কাজ করার পর সপ্তম দিনটি ছুটির দিন হিসাবে ঘোষণা করো

13. “এই সমস্ত নিয়মগুলো তুমি সাবধানে মেনে চলবে

তিনটি বার্ষিক উৎসব

14. “তোমাদের জন্য বছরে তিনটি বিশেষ ছুটির দিন থাকবে

15. প্রথম ছুটির দিনটি হবে খামিরবিহীন রুটির উত্সব

16. “দ্বিতীয় ছুটির দিনটি হবে ফসল কাটার উত্সব

17. “সুতরাং প্রত্যেক বছরে তিনদিন সকলে সেই নির্দিষ্ট বিশেষ স্থানে জড়ো হয়ে তোমাদের প্রভুর সঙ্গে কাটাবে

18. “যখন তোমরা পশু বলি দিয়ে তার রক্ত প্রভুর উদ্দেশ্যে উত্সর্গ করবে তখন আর খামির দেওয়া রুটি উত্সর্গ করবে না

19. “ক্ষেত থেকে ফসল তোলার সময় সব ফসল তুলে প্রথমে নিয়ে আসবে তোমাদের ঈশ্বরের গৃহে

দেবদূত এবং প্রতিশ্রুতি

20. ঈশ্বর বললেন, “দেখ তোমাদের জন্য আমি এক দূত জন পাঠাচ্ছি

21. ঐ দূতকে অমান্য না করে তাকে অনুসরণ করো

22. তোমরা তার সব কথা মেনে চলবে

23. ঈশ্বর বললেন, “আমার প্রেরিত দূত তোমাদের আগে আগে যাবে

24. “তাদের দেবতাদের তোমরা পূজা করবে না

25. তোমরা সর্বদা তোমাদের প্রভুর সেবা অবশ্যই করবে

26. তোমাদের মহিলারা সন্তান ধারণে সক্ষম হয়ে উঠবে

27. “তোমরা যখন তোমাদের শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে তখন আমি তোমাদের শক্তি জোগাবো

28. আমি তোমাদের আগে একটা ভীমরুলপাঠাব

29. কিন্তু আমি শীঘ্রই ঐ সমস্ত মানুষগুলোকে জোর করে তোমাদের দেশ থেকে তাড়াব না

30. তাই আমি খুব ধীরে ধীরে ঐ মানুষগুলোকে তোমাদের দেশ থেকে তাড়াব

31. “সূফ সাগর থেকে ফরাত্‌ নদী পর্য়ন্ত সমস্ত জমি তোমাদের দিয়ে দেব

32. “তোমরা ঐ সমস্ত লোকদের সঙ্গে অথবা তাদের দেবতাদের সঙ্গে কোনরকম চুক্তি করবে না

33. তাদের তোমাদের দেশে একদম থাকতে দেবে না

Bibles

Books

Chapters