মূসার গান

1. এরপর মোশি এবং ইস্রায়েলের লোকরা প্রভুর উদ্দেশ্যে এই গানটি গাইল:“আমি প্রভুর উদ্দেশ্যে গান গাইব! তিনি মহান কাজ করেছেন

2. প্রভুই আমার শক্তি

3. প্রভু হলেন মহান য়োদ্ধা

4. ফরৌণের রথ এবং সেনাদের তিনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন

5. জলের গভীরে তারা তলিয়ে গেছে

6. “প্রভু আপনার ডান হাত অসম্ভব শক্তিশালী

7. আপনি আপনার মহান রাজকীয় ঢঙে আপনার বিরুদ্ধাচারীদের ধ্বংস করেছেন

8. আপনার নিঃশ্বাসের একটি সজোর ফুত্কারে জল জমে উঠেছিল

9. শত্রুরা বলেছিল, ‘আমি তাদের তাড়া করে ধরে ফেলব

10. কিন্তু আপনি আপনার নিঃশ্বাস দিয়ে সমুদ্রকে উড়িয়ে দিয়েছিলেন এবং তাদের ঢেকে দিয়েছিলেন

11. প্রভুর মতো আর কোনও ঈশ্বর আছে? না! আপনার মতো আর কোনও ঈশ্বর নেই

12. আপনি আপনার ডান হাত প্রসারিত করেছিলেন, তাই পৃথিবী তাদের গিলে ফেলেছিল

13. আপনি আপনার মহান করুণা দিয়ে লোকদের রক্ষা করেছেন

14. “অন্যান্য দেশ এই কাহিনী শুনে ভয় পাবে

15. ইদোমের নেতারা ভয়ে কাঁপবে

16. ঐ শক্তিশালী লোকরা যখন আপনার ক্ষমতার প্রমাণ পাবে তখন তারা ভয় পেয়ে যাবে

17. তাদের আপনার পর্বতে নিয়ে যান যেখানে আপনার বাসস্থান এবং সেখানে তাদের স্থাপন করুন

18. প্রভু চিরকালের জন্য যুগে যুগে শাসন করবেন

19. যখন ফরৌণের সমস্ত ঘোড়া, রথ ও অশ্বারোহী সমুদ্রের নীচে চলে গেল, তখন প্রভু আবার সমুদ্রের জল তাদের ওপর ফেরত্‌ আনলেন

মরিয়মের গান

20. তারপর হারোণের বোন মরিয়ম, মহিলা ভাববাদিনী, হাতে একটি খঞ্জনী তুলে নিল

21. “প্রভুর উদ্দেশ্যে গান কর

তিক্ত জল মিষ্টি তৈরি

22. ইস্রায়েলের লোকদের সূফ সাগর পেরোতে মোশি নেতৃত্ব দিয়েছিল

23. তিন দিন পর তারা মারাতে এসে পৌঁছালো

24. লোকরা মোশির কাছে এসে নালিশ জানালো

25. মোশি প্রভুর কাছে কেঁদে পড়ল

26. প্রভু বললেন, “তোমরা অবশ্যই তোমাদের প্রভু ঈশ্বরকে মেনে চলবে

27. তারপর লোকরা এলীমে এসে উপস্থিত হল

Bibles

Books

Chapters