সাক্ষ্যের সিন্দুক তৈরি করা

1. বত্সলেল বাবলা কাঠ দিয়ে পবিত্র সিন্দুক তৈরী করল

2. তারপর সে খাঁটি সোনা দিয়ে সিন্দুকের ভেতর ও বাইরের দিকে মুড়ে দিল

3. এরপর সে চারটি সোনার আংটা চারকোণায় রাখল সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য

4. সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য বাবলা কাঠের খুঁটি তৈরী করে সে সেগুলি খাঁটি সোনায মুড়ে দিল

5. তারপর সে পবিত্র সিন্দুকের প্রতিটি ধারে আংটাগুলির ভেতর দিয়ে খুঁটিগুলি ঢুকিয়ে দিল

6. তারপর সে খাঁটি সোনা দিয়ে আচ্ছাদনটি তৈরী করল

7. তারপর সে পেটানো সোনা দিয়ে দুটি করূব দূত তৈরী করল এবং সেগুলো আচ্ছাদনের দুধারে রেখে দিল

8. তারপর সে করূব দূতের মূর্ত্তি দুটি পাপমোচন স্থানের আচ্ছাদনের সঙ্গে জুড়ে একত্র করল

9. দূতরা ডানা আকাশে ছড়িয়ে পবিত্র সিন্দুকটিকে ঢেকে দিল

শোব্রেডের জন্য টেবিল তৈরি করা

10. বত্সলেল বাবলা কাঠ দিয়ে একটি 2 হাত লম্বা, 1 হাত চওড়া ও 1.5 হাত উঁচু টেবিল বানাল

11. টেবিলের চারধার খাঁটি সোনার পাত দিয়ে সে মুড়ে দিল

12. তারপর সে একটি 1 হাত চওড়া কাঠামো তৈরী করল টেবিলের সব ধার ঘিরে এবং কাঠামোর চারপাশে সোনার ঝালর লাগালো

13. তারপর সে টেবিলের চারকোণায চারপায়ায চারটি সোনার আংটা লাগাল

14. সে টেবিলটাকে বইবার জন্য আংটাগুলো কাঠামোর খুব কাছে আটকে দিল

15. তারপর সে টেবিলটি বয়ে নিয়ে যাওয়ার জন্য বাবলা কাঠের খুঁটি তৈরী করল

16. এরপর সে টেবিলে ব্যবহারের জন্য সোনার প্লেট, চামচ, বাটি ও কলসী বানাল

সোনার ল্যাম্পস্ট্যান্ড তৈরি করা

17. তারপর সে সোনার বাতিদানটি তৈরী করল

18. বাতিদানের ছয়টি শাখা, একদিকে তিনটি অপরদিকে আরও তিনটি

19. প্রতিটি ডালে থাকল তিনটি করে ফুল

20. বাতিদানের দণ্ডে আরও চারটি ফুল রাখা হল কুঁড়ি ও পাপড়ি সমেত যা দেখতে বাদাম ফুলের মতো

21. তাতে একেক দিকে তিনটি করে মোট ছয়টি ডালও রাখা হল

22. পুরো বাতিদানটি খাঁটি সোনায ফুলপাতাসহ একসাথে জোড়া দিয়ে তৈরী করা হল

23. এই বাতিদানের জন্য সাতটি প্রদীপ তৈরী করা হল

24. সে মোট 75 পাউণ্ড খাঁটি সোনা ব্যবহার করে এই বাতিদান ও তার আনুষঙ্গিক জিনিসপত্র তৈরী করল

ধূপের বেদি তৈরি করা

25. এরপর ধূপ-ধূনা পোড়াবার জন্য সে বাবলা কাঠ দিয়ে একটি ধূপদানী তৈরী করল

26. সে ধূপদানের ওপর চারপাশ এবং শৃঙ্গগুলি খাঁটি সোনা দিয়ে মুড়ে দিল

27. এই জরির নীচে দুধারে আংটা লাগানো হল

28. সে এই খুঁটিগুলি বাবলা কাঠ দিয়ে তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিল

অভিষেক তেল এবং ধূপ তৈরি করা

29. তারপর সে একজন সুগন্ধি প্রস্তুতকারক য়েমন করে সুগন্ধ তৈরী করে সেইভাবে পবিত্র অভিষেকের তেল এবং খাঁটি ও সুগন্ধি ধূপ-ধূনা তৈরী করল

Bibles

Books

Chapters