তাবারন্যাকল তৈরি এবং সাজানো হয়েছে
1. তখন প্রভু মোশিকে বললেন,
2. “প্রথম মাসের প্রথম দিনে তোমরা পবিত্র তাঁবু অর্থাত্ সমাগম তাঁবু স্থাপন করবে
3. সাক্ষ্য সিন্দুকটি পবিত্র তাঁবুতে রাখো এবং আবরণ দিয়ে ঢেকে দাও
4. টেবিলটি নিয়ে এসো এবং ওপরে য়ে সব জিনিস থাকার কথা সেগুলি রাখো
5. এরপর তাঁবুতে নৈবেদ্য দেওয়ার জন্য সোনার বেদীটি নিয়ে এসো
6. “হোমবলি দেওয়ার জন্য বেদীটি পবিত্র তাঁবুর প্রবেশ দরজার সামনে রাখো
7. হাতমুখ ধোওযার জন্য পাত্রটিতে জল রেখে সেটি সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে রাখো
8. প্রাঙ্গণের চারিদিকে পর্দার দেওয়াল টাঙিযে দাও
9. “অভিষেক তেল ব্যবহার করে পবিত্র তাঁবু ও তার ভেতরের সবকিছুর অভিষেক করো
10. হোমবলির জন্য বেদীটি অভিষেক করো এবং অভিষেকের তেল দিয়ে বেদীর সমস্ত জিনিস অভিষিক্ত করো
11. পাত্র ও পাত্র দানকে পবিত্র করবার জন্য তাদের অভিষেক করো
12. “হারোণ ও তার পুত্রদের সমাগম তাঁবুর প্রবেশ দরজায় নিয়ে এসো
13. তারপর হারোণকে বিশেষ পোশাক পরাও
14. তার পুত্রদের পোশাক পরাও
15. তার পুত্রদের ঠিক সেভাবে অভিষেক করাও য়েভাবে তাদের পিতাকে করেছ
16. মোশি প্রভুর আদেশ মেনে তাঁর নির্দেশ মতো সবকিছু করল
17. তাই ঠিক সমযে পবিত্র তাঁবু স্থাপন করা হল
18. মোশি তাঁবুর ভিত্তিগুলো জায়গামত স্থাপন করল
19. তারপর মোশি পবিত্র তাঁবুর ওপর বাইরের তাঁবু বসাল
20. মোশি চুক্তিপত্র নিয়ে পবিত্র সিন্দুকে রাখল
21. তারপর মোশি পবিত্র সিন্দুকটি পবিত্র তাঁবুতে রাখল
22. তারপর সে পবিত্র তাঁবুর উত্তরদিকে পবিত্র স্থানের পর্দার সামনে টেবিলটি রাখলো
23. প্রভুর আদেশ অনুসারে মোশি প্রভুর সামনে টেবিলের ওপর রুটি রাখল
24. তারপর সে তাঁবুটির দক্ষিণ দিকে টেবিলের বিপরীত দিকে দীপদানটি রাখল
25. প্রভু য়েমনটি আদেশ করেছিলেন সেই মতো মোশি দীপগুলি স্থাপন করল এবং সেগুলো প্রভুর সামনে রাখল
26. এরপর মোশি সমাগম তাঁবুর পর্দার সামনে সোনার বেদীটি রাখল
27. প্রভুর আদেশ মতো মোশি তার ভেতরে সুগন্ধি ধূপ-ধূনো পোড়ালো
28. তারপর মোশি পবিত্র তাঁবুর প্রবেশ দরজায় পর্দা টাঙালো
29. মোশি হোমবলির বেদীটি সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে রাখল
30. মোশি এরপর সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে হাত মুখ ধোওযার জন্য জল ভর্ত্তি পাত্রটি রাখল
31. হাত ও পা ধোযার জন্য মোশি, হারোণ ও তার পুত্ররা এই পাত্রের জল ব্যবহার করল
32. তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদীর কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল
33. তারপর মোশি পবিত্র তাঁবুর প্রাঙ্গণের চারিদিকে পর্দা দিয়ে দিল
মেঘ এবং মহিমা
34. এরপরই মেঘ এসে পবিত্র সমাগম তাঁবু ঢেকে ফেলল
35. মোশি সমাগম তাঁবুতে ঢুকতে পারল না
36. এই মেঘই ইস্রায়েলের লোকদের দেখিয়ে দিয়েছিল য়ে কখন যাত্রা শুরু করতে হবে
37. কিন্তু যখন মেঘ পবিত্র তাঁবুর ওপর ছিল তখন লোকরা তাদের যাত্রা শুরু করার চেষ্টা করেনি
38. তাই প্রভুর মেঘ দিনের বেলায় ছিল সমাগম তাঁবুর ওপরে এবং রাতে আগুন ছিল মেঘের ভেতরে