তাবারন্যাকল
1. প্রভু মোশিকে বললেন, “পবিত্র তাঁবুটি তৈরী করবে 10 টি পর্দা দিয়ে
2. প্রত্যেকটি পর্দা একই রকম আকৃতির তৈরী করবে
3. এক ভাগ করবার জন্য 5টি পর্দাকে যুক্ত করো
4. এক ভাগের শেষ পর্দাটির ধার জুড়ে ফাঁস তৈরী করবার জন্য নীল কাপড় ব্যবহার কর
5. দুই ভাগের শেষ পর্দা দুটিতে 50 টি নীল কাপড়ের ঝালর থাকবে
6. পর্দাগুলিকে একত্রে যুক্ত করবার জন্য 50 টি সোনার আংটা তৈরী কর
7. “একটি তাঁবু তৈরী করবার জন্য ছাগলের লোম দিয়ে তৈরী এগারোটি পর্দা ব্যবহার করো
8. এই সমস্ত পর্দাগুলি অবশ্যই একই আকৃতির হবে
9. এগারোটি পর্দা দুভাগে ভাগ করে এক ভাগে পাঁচটা ও অন্য ভাগে ছয়টি পর্দা রাখবে
10. প্রতিটি ভাগের শেষে পর্দার নীচে 50 টি ফাঁস লাগাও
11. এবার পর্দাগুলি একত্র করার জন্য 50 টি পিতলের আংটা তৈরী করবে এবং একসঙ্গে সেগুলি টাঙ্গাবে
12. এই তাঁবুর শেষ পর্দাটির অর্ধেক অবশ্যই পবিত্র তাঁবুর পিছন দিকে ঝুলে থাকবে
13. অন্য দিকেও 1 হাত করে পর্দা পবিত্র তাঁবুর ভূমিদেশ থেকে নীচের দিকে ঝুলে থাকবে
14. ভেতরের তাঁবু থেকে বাইরের তাঁবুতে যাওয়ার জন্য দুখানি চামড়ার ছাদ তৈরী করবে
15. “পবিত্র তাঁবুটিকে খাড়া করে রাখার জন্য বাবলা কাঠের একটি কাঠামো তৈরী করবে
16. ঐ কাঠামোটি হবে 10 হাত উঁচু ও 1.5 হাত চওড়া
17. প্রত্যেকটি কাঠামোর নীচে দুটো পায়া থাকবে
18. পবিত্র তাঁবুর দক্ষিণ দিকের জন্য 20 টি কাঠামো বানাবে
19. কাঠামোগুলির নীচে লাগানোর জন্য রূপো দিয়ে 40 টি ভূমিমূল তৈরী করবে
20. উত্তর দিকের জন্য আরও 20 টি কাঠামো তৈরী করবে
21. একই রকম ভাবে কুড়িটি কাঠামোর দুটি করে পায়ার জন্য আরও 40 টি রূপোর পায়া তৈরী করে লাগাবে
22. পবিত্র তাঁবুর পিছন দিক অর্থাত্ পশ্চিম দিকের জন্য আরও ছয়খানি কাঠামো বানাবে
23. পবিত্র তাঁবুর পিছন দিকে দুই কোণের জন্য দুখানি কাঠামো বানাবে
24. দুই কোণার কাঠামো দুখানি পরস্পরের সঙ্গে নীচের দিকে যুক্ত থাকবে
25. এই রকম মোট আটটি কাঠামো থাকবে এবং 16 টি রূপোর পায়া থাকবে
26. “পবিত্র তাঁবুর কাঠামোগুলি জোড়া লাগানোর জন্য বাবলা কাঠ ব্যবহার করবে
27. অন্যদিকেও পাঁচটি তক্তা জোড়া দেওয়া থাকবে
28. তক্তাগুলির মাঝখানে একটি কেন্দ্রস্থিত হুড়কো লাগাতে হবে
29. “কাঠামোগুলি তারপর সোনা দিয়ে মুড়ে দেবে
30. এইভাবে পর্বতের ওপর দেখানো পরিকল্পনা অনুযায়ীঅবশ্যই তোমাদের পবিত্র তাঁবুটি তৈরী করতে হবে
31. “পবিত্র তাঁবুর ভেতর বিভাজনের জন্য মসৃণ শনের কাপড়ের পর্দা বানাবে
32. বাবলা কাঠের চারটি খুঁটি তৈরী করে সোনা দিয়ে তাও মুড়ে দেবে
33. পর্দাটি সোনার আংটাগুলির নীচে টাঙিযে দাও
34. অতি পবিত্র স্থান হিসাবে সাক্ষ্যসিন্দুকের ওপর একটি আবরণ রাখবে
35. “পবিত্র স্থানে পর্দার উল্টো দিকে নির্মিত বিশেষ টেবিলটি রাখবে
36. “এবারে একটি পর্দা দিয়ে পবিত্র তাঁবুর প্রবেশ পথ ঢেকে দেবে
37. এই পর্দা টাঙানোর জন্য সোনার আংটা বানাবে