ডেবোরার গান

1. যেদিন ইস্রায়েলবাসীরা সীষরাকে পরাজিত করলো, সে দিন দবোরা আর অবীনোযমের পুত্র বারক এই গানটি গেয়েছিল:

2. ইস্রায়েলের লোকরা যুদ্ধের প্রস্তুতি করল

3. রাজারা সকলে শোন, শাসকরা মন দিয়ে শোন

4. হে প্রভু, তুমি সেয়ীর থেকে এসেছিলে

5. প্রভু, সীনয় পর্বতের ঈশ্বরের সামনে, প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে পর্বতমালা কেঁপে উঠেছিল

6. অনাতের পুত্র শম্গর এবং যাযেলের সমযে সমস্ত রাজপথ জনমানবহীন

7. সেখানে কোন সৈন্য ছিল না

8. ঈশ্বর নতুন নেতাদের নির্বাচন করেছিলেন

9. আমার হৃদয় ইস্রায়েলের সেই সেনাপতিদের সঙ্গে রযেছে, যারা স্বেচ্ছায যুদ্ধে গিয়েছিল

10. তোমরা যারা সাদা গর্দভের পিঠে চড়ে কম্বলের জিনে বসে আছো এবং যারা রাস্তায় হাঁটো, তারা এ সম্বন্ধে গান কর

11. পশুরা যেখানে জল পান করে সেই চৌবাচ্চায শুনি রণদামামার মহাসঙ্গীত ধ্বনি

12. জাগো হে মা দবোরা, জেগে ওঠো, গাও গান! বারক তুমিও জাগো

13. তারপর তিনি ইস্রায়েলে যারা বেঁচে আছে তাদের শক্তিমান লোকদের বিজয়ী করলেন

14. অমালেকদের পাহাড়ী দেশ হতে ইফ্রয়িমের লোকরা এসেছিল

15. ইষাখরের নেতারা দবোরার সঙ্গে ছিল

16. তবে কেন তোমাদের মেষপালের আশেপাশে বসে রয়েছ? রূবেণ তোমার সাহসী সেনারা যুদ্ধ সম্পর্কে এত চিন্তা করেছিল

17. যর্দন নদীর ওপারে গিলিয়দবাসী তাঁবুতেই বসে ছিল

18. কিন্তু সমস্ত সবূলূনবাসী, নপ্তালি অধিবাসী পাহাড়ের গায়ে জীবনের বাজী রেখে প্রত্যেকে মহাসংগ্রামে মেতেছিল

19. কনানের রাজারা যুদ্ধে এলেন, তানক শহরে মগিদ্দোর জলের ধারে যুদ্ধ চলল, তবু কোন সম্পদ না নিয়ে তাঁরা ঘরে ফিরলেন

20. আকাশের যত তারা, নিজ নিজ পথ হতে মেতেছিল যুদ্ধে সেদিন সীষরার বিরুদ্ধে

21. প্রাচীন কালের কীশন নদী সীষরার সৈন্যবাহিনীকে ভাসিযে নিয়ে গিয়েছিল

22. অশ্ব ক্ষুরের আঘাতে মাটি কেঁপে ওঠে

23. প্রভুর দূত বলল, “মেরোস শহরকে অভিশাপ দাও

24. কেনীয় হেবরের পত্নী - যাযেল তার নাম

25. সীষরা চাইল জল; জল নয়, যাযেল তাকে দুধের পাত্র এগিয়ে দিল

26. যাযেল তার হাত বাড়ালো, তাঁবু খাটানোর গোঁজ হাতে পেলো

27. যাযেলের পায়ে মাথা গুঁজে দিয়ে পড়ে গেল সীষরা

28. সীষরার মা জানালা থেকে উঁকি দেয

29. তার প্রজ্ঞাবতী দাসী উত্তর দিল, ব্যাকুলা মাযের দেখ এই দুর্গতি

30. দাসীটি বলল, “আমি নিশ্চিত তারা যুদ্ধে জিতেছে, এবং এখন তারা তাদের লুটের প্রচুর দ্রব্যসামগ্রী নিজেদের মধ্যে ভাগ করছে

31. ওগো প্রভু, যেন এভাবেই মরে তোমার শত্রুরা

Bibles

Books

Chapters