বেঞ্জামাইটদের সাথে ইসরায়েলের যুদ্ধ

1. সুতরাং ইস্রায়েলের সমস্ত লোকরা একত্র হল

2. ইস্রায়েল পরিবারগোষ্ঠী সমস্ত প্রধানরা উপস্থিত ছিল

3. বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা জানতে পারল ইস্রায়েলীয়রা মিস্পায সব জড়ো হয়েছে

4. নিহত মেয়েটির স্বামী কি হয়েছিল সব বলল

5. রাতের বেলা গিবিয়া শহরের প্রধানরা আমি যে বাড়িতে ছিলাম সেখানে এল

6. তারপর আমি আমার দাসীর দেহটাকে টুকরো টুকরো করলাম এবং ইস্রায়েল পরিবারগোষ্ঠীর প্রত্যেককে একটা করে টুকরো পাঠিয়ে দিলাম

7. “এখন তোমরা ইস্রায়েলীয়রা বলো আমাদের কি করা উচিত্‌

8. তখন সকলে একসঙ্গে দাঁড়িয়ে উঠে বলল, “আমরা কেউ বাড়ি যাব না

9. এখন আমরা গিবিয়া শহরের প্রতি কি করব তা বলছি

10. আমরা ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠী থেকে প্রতি 100 জনের মধ্যে 10 জন করে লোক বেছে নেব

11. ইস্রায়েলের সমস্ত লোক গিবিয়া শহরে জড়ো হল

12. ইস্রায়েল পরিবারগোষ্ঠীর সমস্ত লোকরা বিন্যামীন পরিবারগোষ্ঠীর কাছে দূতের মাধ্যমে খবর পাঠিয়েছিল

13. তোমরা ঐ গিবিয়ার মন্দ লোকদের আমাদের কাছে পাঠিয়ে দাও

14. বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা তাদের শহরগুলি ছেড়ে গিবিয়ায় চলে গেল

15. বিন্যামীন পরিবারগোষ্ঠীর লোকরা মোট 26,000 জন সৈন্য পেল

16. এছাড়াও তারা আরো 700 জন প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য পেয়েছিল

17. ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠী বিন্যামীনদের বাদ দিয়ে সংগ্রহ করল মোট 4,00,000 য়োদ্ধা

18. ইস্রায়েলীয়রা বৈথেল শহরে গিয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করল, “কোন পরিবারগোষ্ঠী সবচেয়ে আগে বিন্যামীনদের আক্রমণ করবে?প্রভু বললেন, “যিহূদার পরিবারগোষ্ঠী প্রথমে যাবে

19. পরদিন সকালে ইস্রায়েলবাসীরা ঘুম থেকে উঠল

20. তারপর ইস্রায়েলের সৈন্যবাহিনী বিন্যামীন সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লো

21. গিবিয়া থেকে বিন্যামীনবাহিনী বের হয়ে এলো

22. ইস্রায়েলবাসীরা প্রভুর কাছে গেল

23. ইস্রায়েলের লোকরা এ ওকে উত্সাহ দিতে লাগল

24. এবার ইস্রায়েল বাহিনী বিন্যামীন বাহিনীর কাছাকাছি এসে পড়ল

25. বিন্যামীন বাহিনী গিবিয়া থেকে বেরিয়ে এসে দ্বিতীয় দিনে ইস্রায়েল বাহিনীকে আক্রমণ করল

26. তখন সমস্ত ইস্রায়েলবাসীরা বৈথেল শহরে গেল

27. ইস্রায়েলের লোকরা প্রভুকে একটা প্রশ্ন করল

28. পীনহস নামে একজন যাজক সেখানে ঈশ্বরের সেবা করত

29. তারপর ইস্রায়েলবাহিনী গিবিয়ার সবদিকে কিছু লোককে লুকিয়ে রাখলো

30. ইস্রায়েল সৈন্যদল তৃতীয় দিন গিবিয়ার বিরুদ্ধে লড়াই করতে গেল

31. বিন্যামীন সৈন্যবাহিনী গিবিয়া থেকে বেরিয়ে এল ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করতে

32. বিন্যামীন সৈন্যরা বলে উঠল, “আগের মত এবারও আমরা জিতছি!”ইস্রায়েলের লোকরা পালাচ্ছিল, কিন্তু এটা তাদের একটা চালাকি

33. সেইমত সকলেই দৌড়াচ্ছিল

34. সুশিক্ষিত 10,000 ইস্রায়েলীয় সৈন্য গিবিয়া আক্রমণ করল

35. প্রভু ইস্রায়েল সৈন্যবাহিনীকে ব্যবহার করে বিন্যামীন সৈন্যদের পরাজিত করলেন

36. এইবার বিন্যামীনরা বুঝতে পারল যে তারা হেরে গেছে

37. তারপর, যারা লুকিয়ে ছিল তারা গিবিয়া শহরে ঝাঁপিযে পড়লো

38. আত্মগোপনকারীদের সঙ্গে ইস্রায়েলীয়রা একটা মতলব এঁটেছিল

39. বিন্যামীন সৈন্যরা কমবেশী 30 জন ইস্রায়েল সেনা হত্যা করেছিল

40. এতেই তারা বলতে লাগল, “আমরা আগের বারের মতো এবারও জিতছি

41. এবার ইস্রায়েলীয়রা আর পেছন ফিরল না, তারা ঘুরে দাঁড়িয়ে যুদ্ধ করতে লাগল

42. বিন্যামীনের সৈন্যবাহিনী এবার পালাতে লাগলো

43. ইস্রায়েলীয়রা বিন্যামীনের লোকদের ঘেরাও করে তাদের তাড়িয়ে নিয়ে গেল

44. সুতরাং 18,000 সাহসী ও শক্তিশালী বিন্যামীন সৈন্য নিহত হল

45. অবশিষ্ট সৈন্যরা মরুভূমির দিকে ছুটতে লাগলো এবং তারা পৌঁছোল রিম্মোণ শিলা নামক জায়গায়

46. সেদিন 25,000 বিন্যামীন সৈন্য নিহত হল

47. অপরদিকে, 600 জন বিন্যামীনের লোক মরুভূমির দিকে গেল

48. ইস্রায়েলীয়রা বিন্যামীনদের দেশে ফিরে এল

Bibles

Books

Chapters