ইসরায়েলের অবাধ্যতা
1. প্রভুর দূত গিল্গল শহর থেকে বোখীম শহরে গিয়েছিলেন
2. কিন্তু তাই বলে তোমরা অবশ্যই সে দেশের লোকদের সঙ্গে কখনও কোন চুক্তি করবে না
3. “এখন আমি তোমাদের বলছি, “আমি এই জায়গা থেকে অন্যান্য লোকদের আর তাড়িয়ে দেব না
4. ইস্রায়েলবাসীদের কাছে প্রভুর দূত এই বার্তা ঘোষণা করার পর তারা সকলে উচ্চস্বরে কাঁদল
5. যে জায়গায় তারা কাঁদছিল সেই জায়গার নাম দিল বোখীম
6. যিহোশূয় তাদের যে যার নিজের জায়গায় চলে যেতে বলেছিলেন
জোশুয়ার মৃত্যু
7. যিহোশূয় যতদিন বেঁচ্ছেিলেন ততদিন ইস্রায়েলবাসীরা প্রভুর সেবা করেছিল
8. নূনের পুত্র প্রভুর সেবক যিহোশূয় 110 বছর বয়সে মারা গেলেন
9. ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে তাঁর নিজের জমি গাশ পর্বতের উত্তরে ইফ্রয়িমের পাহাড়ী অঞ্চলে তিন্নত্-হেরসে কবর দিল
10. ঐ সম্পূর্ণ প্রজন্মটি মারা যাবার পর পরবর্তী প্রজন্ম বেড়ে উঠল
ইসরায়েলের অবিশ্বস্ততা
11. তাই তারা মন্দ কাজ করতে শুরু করল এবং বালের মূর্ত্তির পূজা করতে লাগল
12. প্রভু ইস্রায়েলবাসীদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন
13. ইস্রায়েলের লোকরা প্রভুকে ত্যাগ করে বাল ও অষ্টারোতকে পূজা করতে লাগল
14. প্রভু ইস্রায়েলবাসীদের উপর ক্রুদ্ধ ছিলেন তাই তিনি ইস্রায়েলবাসীদের শত্রুদের দ্বারা আক্রান্ত হতে দিলেন
15. যখনই ইস্রায়েলীয়রা যুদ্ধ করত তারা হেরে যেত
16. তখন প্রভু কয়েকজন নেতা ঠিক করলেন
17. কিন্তু তারা এই বিচারকদের কথা কানে নিত না
18. বারবার ইস্রায়েলের শত্রুরা তাদের ক্ষতি সাধন করত
19. কিন্তু বিচারক মারা গেলেই তারা আবার তাদের পূরানো পথে ফিরে গিয়ে পাপ করত এবং মূর্ত্তি পূজায় মেতে উঠত
20. তাই প্রভু ইস্রায়েলীয়দের ওপর ক্রুদ্ধ হলেন
21. তাই আমি আর অন্যান্য জাতিকে হারিযে ইস্রায়েলীয়দের পথ পরিষ্কার করব না
22. ইস্রায়েলীয়দের পরীক্ষা করার জন্য আমি ঐ জাতিদের কাজে লাগাব
23. সেই কথামত প্রভু ইস্রায়েলে অন্যান্য জাতির লোকদের থাকতে দিলেন