তোলা
1. অবীমেলকের মৃত্যুর পর ইস্রায়েলীয়দের বাঁচানোর জন্য ঈশ্বর আর একজন বিচারককে পাঠালেন
2. তোলয 23 বছর ধরে ইস্রায়েলবাসীদের বিচারক ছিল
জাইর
3. তোলযের মৃত্যুর পর ঈশ্বর যাযীরকে বিচারক করে পাঠালেন
4. তার 30 জন পুত্র ছিল
5. যাযীর মারা গেলে তাঁকে কামোন শহরে কবর দেওয়া হল
ইসরায়েল আবার নিপীড়িত
6. প্রভুর দৃষ্টিতে যা মন্দ সেই পাপকর্মে আবার ইস্রায়েলবাসীরা রত হল
7. তাই প্রভু ইস্রায়েলীয়দের ওপর ক্রুদ্ধ হলেন
8. ঐ বছরেই যর্দন নদীর পূর্বদিকে গিলিয়দ অঞ্চলে যেসব ইস্রায়েলীয় থাকত তাদের ওরা হারিযে দিল
9. অম্মোনরা তারপর যর্দন পেরিযে যিহূদা, বিন্যামীন আর ইফ্রয়িমের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল
10. এখন ইস্রায়েলীয়রা সাহায্যের জন্য প্রভুকে ডাকতে লাগল
11. প্রভু তাদের বললেন, “যখন মিশরীয়, ইমোরীয়, অম্মোনীয় এবং পলেষ্টীয় লোকরা তোমাদের মেরে ফেলছিল, তোমরা আমার কাছে এসে কেঁদেছিলে
12. তারপর সীদোনীয, অমালেকীয় আর মাযোনীযরা যখন তোমাদের আক্রমণ করল, তখনও তোমাদের আমি বাঁচিয়েছি
13. কিন্তু তারপর তোমরা আমাকে ছেড়ে অন্য দেবতাদের পূজায় মেতেছিলে
14. যাও তাদের কাছেই গিয়ে সাহায্য চাও
15. কিন্তু ইস্রায়েলবাসীরা প্রভুকে বলল, “আমরা পাপ করেছি
16. এই বলে তারা সমস্ত মূর্ত্তি ছুঁড়ে ফেলে দিল
17. অম্মোনরা যুদ্ধের জন্য তৈরী হল
18. গিলিয়দের নেতারা বলল, “অম্মোনদের বিরুদ্ধে যুদ্ধে যে আমাদের নেতৃত্ব দেবে সেই হবে গিলিয়দবাসীদের প্রধান নেতা