মানুষের জন্য ড্যানিয়েলের প্রার্থনা
1. বাবিলের রাজা দারিয়াবসের রাজত্বের প্রথম বছরে এই ঘটনাগুলি ঘটেছিল
2. তাঁর রাজত্বের প্রথম বছরে আমি, দানিয়েল কয়েকটি বই পড়েছিলাম
3. তখন আমি ঈশ্বর, আমার প্রভুর কাছে সাহায্য এবং করুণার জন্য প্রার্থনা করেছিলাম
4. আমি আমার ঈশ্বর, প্রভুর কাছে প্রার্থনা করে সমস্ত পাপ স্বীকার করে বলেছিলাম, “প্রভু, তুমিই সেই মহান ঈশ্বর
5. “কিন্তু প্রভু, আমরা পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি
6. আমরা ভাব্বাদীদের কথা শুনিনি
7. “প্রভু, তুমিই ঠিক এবং ধার্মিকতা তোমারই! আমাদের যিহূদা ও জেরুশালেমের লোকদের লজ্জা হওয়া উচিত্
8. “প্রভু তোমার বিরুদ্ধে পাপাচারে মেতে ওঠার জন্য আমাদের প্রত্যেকের লজ্জিত হওয়া উচিত্
9. “কিন্তু প্রভু, তুমি সত্যিই দয়ালু
10. আমরা আমাদের প্রভু ঈশ্বরকে অমান্য করেছি
11. ইস্রায়েলের এক জন মানুষও তোমার শিক্ষাকে মান্য করেনি
12. “প্রভু আমাদের ও আমাদের নেতাদের জীবনে যা যা ঘটাবার কথা বলেছিলেন তাই তিনি ঘটিযেছেন
13. মোশির বিধি পুস্তকে য়েমনটি লেখা আছে তেমনি সমস্ত অমঙ্গল আমাদের জীবনে ঘটে গিয়েছে
14. প্রভু আমাদের জন্য সমস্ত অমঙ্গল তৈরী করে রেখেছিলেন
15. “প্রভু, আমাদের ঈশ্বর তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে আমাদের মিশর থেকে নিয়ে এসেছো
16. প্রভু, তোমার পবিত্র পর্বতের ওপর অবস্থিত তোমার পবিত্র শহর জেরুশালেমের প্রতি তোমার ক্রোধ নিবৃত্ত হোক
17. “প্রভু তোমার দাসের প্রার্থনা শোন
18. আমার ঈশ্বর, আমার কথা শোন! চোখ খুলে দেখ আমাদের জীবনে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে! দেখো তোমার নামাঙ্কিত শহরের কি দুরাবস্থা! আমি বলছি না য়ে আমরা ভাল মানুষ
19. প্রভু, আমাদের কথা শোন! প্রভু আমাদের ক্ষমা করো! প্রভু আমার কথা শোন! তোমার নিজের জন্য, আর দেরী করো না কারণ তোমার লোকরা আর তোমার শহর তোমার নামে পরিচিত
সত্তর সপ্তাহের ভবিষ্যদ্বাণী
20. এই ভাবে আমি ঈশ্বরকে আমার প্রার্থনার মধ্যে দিয়ে ওই কথাগুলি বলছিলাম
21. আমার প্রার্থনা কালে গাব্রিযেল নামে এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছিল
22. সে আমার সঙ্গে কথা বলল এবং আমি যাতে বুঝতে পারি সেই রকম ভাবে সাহায্য করল
23. তুমি যখন প্রথম প্রার্থনা করতে শুরু করেছিলে তখন ঈশ্বর আমাকে আজ্ঞা দিয়েছিলেন তোমাকে শেখাবার জন্য
24. “ঈশ্বর তোমার জাতি এবং তোমার পবিত্র শহরের জন্য 70 সপ্তাহ নির্ধারণ করেছেন
25. “দানিয়েল এই বিষয়গুলি বুঝে নাও, জেনে নাও
26. বাষট্টি সপ্তাহের পর নির্বাচিত ব্যক্তিকে হত্যা করা হবে এবং তাঁর কিছুই থাকবে না
27. “তখন ভবিষ্যতের শাসক অনেক লোকের সঙ্গে একটি চুক্তি করবে