নেবুচাদনেজারের স্বপ্ন
1. নবূখদ্নিত্সরের রাজত্বের দ্বিতীয় বছরে তিনি এমন কিছু স্বপ্ন দেখে উদ্বিগ্ন হলেন য়ে তাঁর ঘুমের ব্যাঘাত ঘটল
2. সুতরাং রাজা তাঁর স্বপ্ন বুঝিয়ে বলবার জন্য মন্ত্রবেত্তা, মায়াবিদ্যা, যাদুকর এবং কল্দীয়দের আদেশ দিলেন
3. তারপর রাজা তাদের বললেন, “আমি একটি স্বপ্ন দেখে উদ্বিগ্ন হয়েছি
4. তখন কল্দীয়রা অরামীয় ভাষায় রাজাকে বলল, “মহারাজ দীর্ঘজীবি হন! আমরা আপনার অনুগত
5. রাজা নবূখদ্নিত্সর তাদের বললেন, “না, এই আমার সিদ্ধান্ত
6. কিন্তু তোমরা যদি আমার স্বপ্ন ও তার অর্থ আমাকে বল, তাহলে আমি তোমাদের প্রচুর পুরস্কার ও সম্মান প্রদান করব
7. কিন্তু সেই জ্ঞানী ব্যক্তিরা রাজাকে অনুরোধ করল তাঁর স্বপ্নের কথা আর একবার বলতে যাতে তারা সেটা ব্যাখ্যা করতে পারে
8. তখন নবূখদ্নিত্সর বললেন, “তোমরা জানো য়ে আমার কথাই আদেশ এবং আমি জানি য়ে তোমরা আরো সময় লাভ করতে চাইছ
9. তোমরা জানো য়ে আমার স্বপ্ন কিসের সম্বন্ধে ছিল তা বলতে না পারলে তোমরা শাস্তি পাবে
10. উত্তরে কল্দীয়রা রাজাকে বলল, “পৃথিবীতে এমন কোন লোক নেই য়ে রাজা যা চাইছেন তা করতে পারে
11. রাজা এমন একটি কঠিন কথা বলছেন যা বস্তুতঃ অসম্ভব
12. যখন রাজা একথা শুনলেন, তিনি প্রচণ্ড রেগে গেলেন
13. নবূখদ্নিত্সরের আদেশের কথা ঘোষণা করা হল
ঈশ্বর নেবুচাদনেজারের স্বপ্ন প্রকাশ করেন
14. রাজসেনাপতি অরিয়োক যখন বাবিলের জ্ঞানী মানুষদের হত্যার জন্য তৈরি হচ্ছিলেন তখন দানিয়েল তার কাছে এসে বিবেচকের মত নম্রভাবে কথা বললেন
15. দানিয়েল অরিয়োককে জিজ্ঞাসা করলেন, “কেন রাজা এমন নিষ্ঠুর আদেশ জারি করলেন?”তখন অরিয়োক রাজার স্বপ্নের ব্যাপারে সমস্ত বৃত্তান্ত দানিয়েলকে বুঝিয়ে বললেন
16. দানিয়েল রাজা নবূখদ্নিত্সরের কাছে গেলেন এবং তাঁর কাছ থেকে সাক্ষাত্কারের সময় দিতে বললেন যাতে তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারেন
17. দানিয়েল বাড়ি ফিরে এসে তাঁর সঙ্গী হনানিয়, মীশায়েল ও অসরিয়কে সব খুলে বললেন
18. দানিয়েল তাঁর বন্ধুদের স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বললেন যাতে ঈশ্বর দয়া করে অন্যদের কাছ থেকে যা লুকিয়ে রাখা হয়েছে তা তাদের বলেন
19. রাত্রি বেলা এক দর্শনে ঈশ্বর সেই নিগূঢ় বিষয় দানিয়েলের কাছে প্রকাশ করলেন
20. দানিয়েল বললেন,“ঈশ্বরের নাম চির কাল ধন্য হোক! ক্ষমতা ও জ্ঞান তাঁর অঙ্গীভূত!
21. তিনি সময় ও ঋতুসমূহ পরিবর্তন করেন
22. তিনি সেই সব গভীর ও গুপ্ত বিষয় প্রকাশ করেন য়েগুলো বোঝা শক্ত
23. আমার পিতৃপুরুষের ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই ও তোমার প্রশংসা করি
ড্যানিয়েল স্বপ্ন ব্যাখ্যা
24. তখন দানিয়েল অরিয়োকের কাছে গিয়ে বললেন, “বাবিলের জ্ঞানী মানুষদের হত্যা করবেন না
25. অরিয়োক সঙ্গে সঙ্গে দানিয়েলকে রাজার কাছে নিয়ে গেলেন
26. রাজা দানিয়েলকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি আমাকে বলতে পারবে আমার স্বপ্নটি কি ও তার অর্থ কি?”
27. দানিয়েল উত্তর দিলেন, “রাজা নবূখদ্নিত্সর, আপনি য়ে গুপ্ত জিনিষগুলির কথা জানতে চেয়েছেন তা কোন জ্ঞানী, কোন যাদুবিদ বা কোন জ্যোতিষীর পক্ষে বলা সম্ভব নয়
28. কিন্তু স্বর্গে এক জন ঈশ্বর আছেন যিনি মানুষের কাছে গুপ্ত বিষয় প্রকাশ করেন
29. মহারাজ আপনি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলেন ভবিষ্যতে কি হবে
30. ঈশ্বর আমাকেও এই গুপ্ত কথা জানিয়েছেন
31. “মহারাজ, স্বপ্নে আপনি আপনার সামনে এক বিশাল মূর্ত্তিকে দেখেছিলেন
32. মূর্ত্তিটির মাথা ছিল খাঁটি সোনার, বুক ও হাতগুলো এবং করযুগল ছিল রূপার
33. পায়ের নিচের দিক ছিল লোহার
34. মূর্ত্তিটির দিকে তাকিয়ে থাকা কালীন আপনি এক টুকরো পাথর দেখেছিলেন য়েটা একটা পর্বত থেকে কেটে বের করা, কোন ব্যক্তির দ্বারা নয়
35. এরপর লোহা, মাটি, পিতল, রূপা ও সোনা সব কিছু এক সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল
36. “এই ছিল আপনার স্বপ্ন
37. মহারাজ, আপনি হলেন সমস্ত রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ
38. যেখানে মানুষ, বন্য পশু ও পাখীরা বাস করে ঈশ্বর আপনাকে সেই সমস্ত জায়গার ওপর শাসন করবার ক্ষমতা দিয়েছেন
39. “আপনার পরে য়ে রাজ্যের উত্থান হবে তা হল সেই মূর্ত্তির রূপার অংশটি
40. চতুর্থ রাজ্য লৌহবত্ দৃঢ় হবে
41. “আপনি দেখেছেন য়ে মূর্ত্তিটির পায়ের পাতার খানিকটা ছিল কুমোরের মাটি দিয়ে তৈরী এবং খানিকটা লোহার তৈরী
42. তাই চতুর্থ রাজ্যটির একটা অংশ হবে লোহার মত দৃঢ় ও অপর অংশটি হবে মাটির মত ভঙ্গুর
43. আপনি মাটির সাথে লোহার মিশ্রণ দেখেছেন কিন্তু মাটি ও লোহা সম্পূর্ণ ভাবে মেশে না
44. “চতুর্থ রাজ্যের রাজাদের সময় স্বর্গের ঈশ্বর আর একটি রাজ্য স্থাপন করবেন
45. “এটাই হল সেই পাথরের টুকরোটা য়েটা আপনি দেখেছিলেন
ড্যানিয়েল এবং তার বন্ধুদের প্রচার
46. তখন নবূখদ্নিত্সর মাথা নীচু করে দানিয়েলের সামনে নতজানু হলেন এবং দানিয়েলকে সম্মান জানাবার জন্য সুগন্ধি নৈবেদ্য উত্সর্গ করতে আদেশ দিলেন
47. তারপর রাজা দানিয়েলকে বললেন, “আমি নিশ্চিত য়ে তুমি এবং তোমার বন্ধুদের সর্বশ্রেষ্ঠ ঈশ্বর হলেন সব চেয়ে পরাএমী
48. তারপর রাজা দানিয়েলকে সম্মানিত করলেন এবং তাঁকে প্রচুর বহুমূল্য উপহার দিলেন
49. দানিয়েল রাজাকে বললেন শদ্রক, মৈশক ও অবেদ্-নগোকে প্রদেশের শাসনকার্য়ে নিয়োগ করতে এবং দানিয়েল য়েমন চেয়েছিলেন রাজা তাই করলেন