মহিমান্বিত মানুষের দৃষ্টি
1. পারস্যের রাজা ছিলেন কোরস
2. দানিয়েল বললেন, “বার্তাটি যখন আমার কাছে এলো, তখন আমি তিন সপ্তাহের জন্য য়ে ব্যক্তির বন্ধু অথবা পরিবার মারা গেছে, তার মত শোক করছিলাম
3. ঐ তিন সপ্তাহ কালের মধ্যে আমি কোন সুস্বাদু খাবার খাইনি, মাংস ভোজন করিনি, দ্রাক্ষারস পান করিনি, মাথায় তেল মাখিনি
4. “প্রথম মাসের 24 তম দিনে আমি হিদ্দেকল মহানদীর তীরে দাঁড়িয়েছিলাম
5. সেখানে দাঁড়ানোর সময় চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পেলাম ক্ষৌমবস্ত্র পরিহিত এবং কোমরে খাঁটি সোনার কোমর বন্ধনী পরিহিত একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে
6. তার শরীর ছিল মসৃণ ও উজ্জ্বল পাথরের মতো
7. “আমি, দানিয়েল, একমাত্র ব্যক্তি য়ে ঐ স্বপ্নদর্শন দেখতে পেয়েছিলাম
8. তাই আমি একাই ঐ স্বপ্নদর্শন করেছিলাম
9. তখন আমি শুনতে পেলাম য়ে ঐ ব্যক্তিটি স্বপ্নদর্শনের মাধ্যমে কথা বলছে
পারস্য এবং গ্রীস সম্পর্কিত ভবিষ্যদ্বাণী
10. “তখন একটি হাত আমাকে স্পর্শ করেছিল
11. স্বপ্নদর্শনে মানুষটি আমাকে বলে উঠলেন, ‘দানিয়েল, তোমাকে ঈশ্বর খুব ভালবাসেন
12. তখন সেই লোকটি স্বপ্নদর্শনের মধ্যে দিয়ে আবার কথা বলতে শুরু করলেন
13. কিন্তু পারস্যের যুবরাজ 21 দিন ধরে আমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল
14. দেখ দানিয়েল, তোমার লোকদের ভবিষ্যতে কি হবে সেটা ব্যাখ্যা করবার জন্য আমি এসেছি
15. “ঐ লোকটি আমার সঙ্গে কথা বলার সময় আমি আভূমি নত হয়েছিলাম
16. তখন মানুষের মত দেখতে সেই এক জন আমার ওষ্ঠ স্পর্শ করলেন এবং আমি আবার কথা বলতে সক্ষম হলাম
17. মহাশয়, আমি দানিয়েল, আপনার ভৃত্য
18. “তখন মানুষের আকৃতি বিশিষ্ট সেই ব্যক্তি আমাকে পুনরায় স্পর্শ করলেন এবং আমি আগের থেকে ভাল অনুভব করতে থাকলাম
19. তখন তিনি বললেন, ‘দানিয়েল ভয় পেও না
20. “তখন তিনি বললেন, ‘দানিয়েল, তুমি কি জানো কেন আমি তোমার কাছে এসেছি? খুব শীঘ্রই আমি পারস্যের যুবরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে যাব
21. কিন্তু দানিয়েল, আমি যাবার আগে, আমাকে বিশদভাবে বলে য়েতে হবে সত্য-গ্রন্থে কি লেখা আছে