বেলশৎসরের উৎসব
1. রাজা বেল্শত্সর তাঁর 1,000 উচ্চপদস্থ কর্মচারীর জন্য এক ভোজসভার আয়োজন করেছিলেন ও তাদের সঙ্গে তিনি দ্রাক্ষারস পান করেছিলেন
2. দ্রাক্ষারসের প্রভাবে তিনি তাঁর ভৃত্যদের আদেশ দিলেন সেই সব সোনার ও রূপার পাত্রগুলি আনতে য়েগুলি নবূখদ্নিত্সর, তাঁর পিতামহজেরুশালেমের মন্দির থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন
3. তাই তারা জেরুশালেমে অবস্থিত ঈশ্বরের মন্দির থেকে সোনার পাত্রগুলি য়েগুলি নিয়ে আসা হয়েছিল সেগুলি নিয়ে এলো
4. তারা দ্রাক্ষারস পান করার সময় সোনা, রূপা, পিতল, লোহা, কাঠ ও পাথরের তৈরী দেবমূর্ত্তির গুণগান করছিলেন
5. রাজা যখন তাকালেন, তখন হঠাত্ একটি মানুষের হাত আবির্ভূত হয়েছিল এবং বাতি-স্তম্ভের কাছে দেওয়ালের পোঁচড়ার ওপর লিখতে শুরু করেছিল
6. রাজা বেল্শত্সর এই দৃশ্য দেখে এত ভীত হয়ে পড়লেন য়ে তাঁর মুখ ভয়ে সাদা হয়ে গেল এবং তাঁর হাঁটুতে হাঁটু ঠোকাঠুকি লেগে গেল
7. তখন রাজা সমস্ত যাদুবিদগণ, ভবিষ্যত্ বক্তাসমূহ এবং কল্দীয়দের তাঁর কাছে ডাকলেন
8. তাই রাজার সমস্ত জ্ঞানী ব্যক্তিরা জড়ো হল
9. রাজা বেল্শত্সর ভয় পেয়ে গেলেন
10. তারপর রাণী সেই ভোজসভায় এলেন
11. আপনার রাজ্যে এক জন মানুষ আছেন যাঁর মধ্যে পবিত্র দেবতাদের আত্মা বিদ্যমান
12. আমি য়ে মানুষটির কথা বলছি তার নাম দানিয়েল
দেয়ালে লেখা ব্যাখ্যা করা হয়েছে
13. তাই দানিয়েলকে রাজার কাছে আনা হল
14. আমি শুনেছি য়ে তোমার মধ্যে দেবতাদের আত্মা বিদ্যমান
15. এই দেওয়ালের লিখন পড়ে তার অর্থ ব্যাখ্যা করবার জন্য আমার কাছে জ্ঞানী এবং যাদুবিদদের আনা হয়েছিল
16. আমি শুনেছি তুমি য়ে কোন জিনিস ব্যাখ্যা করতে পারো এবং য়ে কোন সমস্যার সমাধান করতে পারো
17. তখন দানিয়েল রাজাকে উত্তর দিল, “আপনার দান আপনার কাছে থাকুক বা ওটা আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন
18. “মহারাজ, পরাত্পর আপনার পিতামহ নবূখদ্নিত্সরকে এক জন মহান ও পরাক্রমী রাজা বানিয়ে ছিলেন
19. অনেক দেশের এবং অনেক ভাষার লোকরা নবূখদ্নিত্সরকে ভয় পেত
20. “কিন্তু নবূখদ্নিত্সর জেদী হয়ে উঠলেন এবং দাম্ভিক ভাবে ব্যবহার করতে লাগলেন
21. নবূখদ্নিত্সর লোকদের ছেড়ে চলে য়েতে বাধ্য হলেন
22. কিন্তু বেল্শত্সর আপনি নবূখদ্নিত্সরের পৌত্র, আপনি যদিও এসবই জানেন তবু আপনি বিনয়ী হননি
23. তার বদলে আপনি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছেন
24. তাই, এই কারণে ঈশ্বর এই হাতটি দেওয়ালে লেখবার জন্য পাঠিয়েছিলেন
25. এই হল সেই কথাগুলো যা দেওয়ালের ওপর লেখা ছিল:মিনে, মিনে, তকেল, এবং উপারসীন, (গণিত, গণিত, তুলাতে পরিমিত ও খণ্ডিত)
26. “এই হল সেই সব শব্দের অর্থ: মিনে: ঈশ্বর আপনার রাজত্বের শেষ দিন গণনা করেছেন
27. তকেল:আপনাকে তুলাদণ্ডে পরিমাপ করা হয়েছে এবং দেখা গেছে য়ে আপনার মধ্যে যথেষ্ট ধার্মিকতা নেই
28. এবং উপারসীন:আপনার রাজ্য বিচ্ছিন্ন হয়ে ভেঙ্গে যাচ্ছে
29. তখন বেল্শত্সর দানিয়েলকে বেগুনী বস্ত্রে ভূষিত করার আদেশ দিলেন
বেলশজারের পতন
30. সেই রাতেই বাবিলের লোকদের রাজা বেল্শত্সর হত হলেন
31. মাদীয় দারিয়াবস,যিনি প্রায় 62 বছর বয়স্ক ছিলেন তিনি রাজত্বের ভার নিলেন