বিভক্ত জমির অবশিষ্টাংশ

1. সমস্ত ইস্রায়েলবাসী শীলোতে জড়ো হল

2. কিন্তু সেই সময় সাতটা ইস্রায়েলীয় পরিবারগোষ্ঠী তখনও ঈশ্বরের প্রতিশ্রুতি মতো জমিজায়গা পায় নি

3. তাই যিহোশূয় তাদের বললেন, “জমির জন্য তোমরা এতদিন অপেক্ষা করে বসে আছ কেন? তোমাদের প্রভু তোমাদের পিতৃপুরুষের ঈশ্বর তোমাদের তা দিয়েই দিয়েছেন

4. তাই বলছি প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে তিনজন করে লোক বেছে নাও

5. তারা জায়গাটা সাত ভাগে ভাগ করবে

6. তোমরা অবশ্যই জায়গাটার বর্ণনা করে সেটাকে সাত ভাগে ভাগ করবে

7. লেবীয় যাজকরা জমির কোন অংশ পাবে না

8. জায়গা দেখার জন্য মনোনীত লোকরা বের হয়ে গেল যাতে তারা জমির বর্ণনা দিতে পারে

9. তাই লোকরা সেই দেশে গেল, জায়গাটা ঘুরে ফিরে তারা দেখল এবং যিহোশূয়র জন্য একটা বর্ণনা তারা লিখল

10. যিহোশূয় সেখানে শীলোতে প্রভুর সামনে তাদের জন্য ঘুঁটি চাললেন

বেঞ্জামিনের দেশ

11. বিন্যামীন পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল যিহূদা এবং য়োষেফের জায়গার মাঝখানের জমি

12. যর্দন নদী থেকে শুরু করে উত্তরের সীমানা, যা য়িরীহোর উত্তর দিক ঘেঁষে গিয়ে পশ্চিমে পাহাড়ী অঞ্চলের দিকে চলে গেছে

13. দক্ষিণে লূস (বৈথেল) পর্য়ন্ত সীমানা গেছে

14. বৈত্‌-হোরোণের দক্ষিণে পাহাড়ে এসে সীমানা দক্ষিণে বাঁক নিয়ে পাহাড়ের পশ্চিমদিকে চলে গেছে

15. কিরিযত্‌-য়িযারীম থেকে শুরু হয়েছে দক্ষিণ সীমা, গেছে নিপ্তোহ নদীর দিকে

16. তারপর রফাযীম উপত্যকার উত্তরে বেন-হিন্নোম উপত্যকার কাছে পাহাড়ের নীচে চলে গেছে এই সীমা

17. সেখান থেকে সীমা ঘুরে উত্তরদিকে গেছে ঐন্-শেমশে, গলীলোত (অদুম্মীম গিরিজর্থের কাছে) পর্য়ন্ত

18. এই সীমা বৈত্‌-অরাবার উত্তরদিকে খাড়ি পর্য়ন্ত এসে যর্দন উপত্যকায নেমে গেছে

19. তারপর বৈত্‌-হগ্লার উত্তরে আর শেষ হয়েছে মৃত সাগরের উত্তর উপকূলে

20. যর্দন নদী হচ্ছে পূর্ব সীমা

21. প্রত্যেক পরিবারই জমি-জায়গা পেয়েছিল

22. বৈত্‌-অরাবা, সমারযিম, বৈথেল,

23. অব্বীম, পারা, অফ্রা,

24. কফর-আম্মোনী, অফ্নি এবং গেবা

25. বিন্যামীনের পরিবারগোষ্ঠী আরো পেয়েছিল গিবিযোন, রামা, বেরোত্‌,

26. মিস্পী, কফীরা, মোত্‌সা,

27. রেকম, য়ির্পেল, তরলা,

28. সেলা, এলফ, য়িবুষদের শহর (জেরুশালেম) গিবিযোত্‌ এবং কিরিযাত্‌

Bibles

Books

Chapters