জর্ডানের পশ্চিমে বিভক্ত ভূমি
1. যাজক ইলীয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর প্রধানরা লোকদের মধ্যে জমিটি ভাগ করে দিল
2. বহুকাল আগে প্রভু মোশিকে কি ভাবে তাঁর ইচ্ছেমতো লোকরা নিজেদের জমি জায়গা বেছে নেবে সে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন
3. মোশি ইতিমধ্যেই আড়াইটি পরিবারগোষ্ঠীকে যর্দন নদীর পূর্বতীরের জমি দান করেছিলেন
4. বারোটি পরিবারগোষ্ঠীকে জমিজায়গা দেওয়া হয়েছিল
5. ইস্রায়েলীয় পরিবারগোষ্ঠীর মধ্যে কি করে জমি ভাগ বাঁটোযারা করে দিতে হবে প্রভু মোশিকে তা বলে দিয়েছিলেন
কালেব হেব্রনের উত্তরাধিকারী
6. একদিন যিহূদার পরিবারগোষ্ঠীর কয়েকজন লোক গিল্গলে গিয়েছিল য়িহোশূয়ের সঙ্গে দেখা করতে
7. প্রভুর দাস মোশি আমরা য়ে দেশে যাচ্ছিলাম সেটা দেখবার জন্য আমাকে পাঠিয়েছিলেন
8. আমার সঙ্গীরা লোকদের এমন সব কথা বলল য়ে তারা ভয় পেয়ে গেল
9. তাই মোশি আমার কাছে সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন
10. “এখন প্রভু তাঁর প্রতিশ্রুতি অনুসারে আমাকে 45 বছর বাঁচিয়ে রেখেছেন
11. আজও আমি সেদিনের মতোই শক্ত সমর্থ য়েদিন মোশি আমাকে বাইরে পাঠিয়েছিলেন
12. তাই বলছি বহুকাল আগে প্রভু যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুসারে পাহাড়ী দেশটা আমাকে দিন
13. য়িফুন্নির পুত্র কালেবকে যিহোশূয় আশীর্বাদ করলেন
14. সেই শহরে আজও কনিস বংশীয য়িফূন্নির পুত্র কালেবের পরিবারের লোকরা বাস করছে
15. আগে সেই শহরটার নাম ছিল কিরিযত্-অর্ব