ইফ্রয়িম এবং পশ্চিম মনঃশি
1. য়োষেফ পরিবার য়ে দেশ পেয়েছিল তা শুরু হয়েছে য়িরীহোর কাছে যর্দন নদী থেকে আর য়িরীহোর পূর্ব দিকের নদী পর্য়ন্ত চলে গেছে
2. তারপর সীমানা গেছে বৈথেল (লূস) থেকে অটারোতে অর্কীযদের সীমা পর্য়ন্ত
3. তারপর সীমানা গেছে পশ্চিমে য়ফ্লেট বংশীয লোকদের সীমা পর্য়ন্ত
4. মনঃশি এবং ইফ্রয়িমের লোকরা জমি-জায়গা পেয়েছিল
ইফ্রয়িমের দেশ
5. সেই দেশের পূর্ব সীমা য়েটা ইফ্রয়িমের উত্তরপুরুষদের দেওয়া হয়েছিল সেটির শুরু অটারোত্-অদ্দর থেকে য়েটি ছিল উচ্চ বৈত্-হোরোণের কাছে পশ্চিম সীমানার শুরু মিক্মথাথ থেকে
6. এই সীমানা পূর্বদিকে বাঁক নিয়েছে তানোত্-শীলোর দিকে এবং আরো পূর্ব দিকে এগিয়ে গেছে যানোহ পর্য়ন্ত
7. তারপর নেমে গিয়ে যানোহ থেকে অটারোত্ এবং নারঃ পর্য়ন্ত
8. সীমানাটি তপূহ থেকে পশ্চিমদিকে কানা নদীর দিকে গেছে এবং শেষ হয়েছে ভূমধ্যসাগরে
9. ইফ্রয়িমের অধিকাংশ সীমান্ত শহরই আসতে মনঃশির সীমানায, কিন্তু ইফ্রয়িমের বংশধররা এই সব শহর এবং মাঠঘাট পেয়েছিল
10. ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর লোকরা গেষর শহর থেকে কনান বংশীয লোকদের তাড়িয়ে দিতে পারে নি