ইস্রায়েল ঈশ্বরের মহিমা জন্য পরিমার্জিত

1. প্রভু বলেন, “যাকোবের পরিবার আমার কথা শোন! তোমরা নিজেদের ‘ইস্রায়েল’ বল

2. হ্যাঁ, তারা পবিত্র শহরের নাগরিক

3. “কি ঘটবে বহুদিন আগে আমি তা বলে দিয়েছি

4. আমি সেটা করেছিলাম কারণ আমি জানি তোমরা একরোখা জেদী

5. তাই বহুদিন আগে আমি বলেছিলাম কি কি ঘটবে

6. “কি ঘটেছে তোমরা দেখেছো

7. এই সব ঘটনা আগে কখনও ঘটেনি, এই সব ঘটনা এখনই ঘটে যাচ্ছে

8. “তবুও তোমরা আমার কথা শোননি! তোমরা কোন কিছুই শেখোনি! আমি যা বলেছি তোমরা তা শুনতে অস্বীকার করেছ

9. কিন্তু আমি ধৈর্য়্য়শীল থাকব

10. “দেখো, আমি তোমাদের বিশুদ্ধ করব

11. আমি নিজের জন্য এইসব করব, নিজের জন্য! কারণ আমি আমার নামের অসম্মান হতে দিতে পারি না

ইস্রায়েলকে মুক্ত করার জন্য ঈশ্বরের প্রাচীন পরিকল্পনা

12. “যাকোব আমি তোমাকে আমার লোক বলে ডেকেছি

13. আমি নিজের হাতে পৃথিবীর সৃষ্টি করেছি, আমার ডান হাত সৃষ্টি করেছে আকাশ

14. “তোমরা সবাই এসো এখানে, আমার কথা শোন! কোনো মূর্ত্তি কি বলেছে যে এগুলো ঘটবে? না!” প্রভু যাকে ভালোবাসেন, পছন্দ করেন বাবিল ও কল্দীযদের প্রতি যা চাইবে তাই করবেন

15. প্রভু বলেন, “আমি বলেছি তাকে আমি ডাকব

16. এখানে এস এবং আমার কথা শোন! বাবিলের জাতি হিসেবে উত্থানের সময় আমি সেখানে ছিলাম

17. প্রভু, পরিত্রাতা, ইস্রায়েলের পবিত্র একজন বলেন,“আমিই প্রভু, তোমাদের ঈশ্বর

18. তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে

19. তোমরা যদি আমাকে মানতে, তোমাদের অনেক শিশু সন্তান থাকত

20. আমার লোকরা বাবিল ত্যাগ করো! আমার লোকরা কল্দীযদের কাছ থেকে পালাও

21. প্রভু তাঁর লোকদের মরুভূমির ওপর দিয়ে নিয়ে গেলেন কিন্তু তারা কখনও তৃষ্ণার্ত হয়নি

22. প্রভু আরও বলেছেন, “শযতান লোকদের জন্য কোথাও শান্তি থাকবে না!”

Bibles

Books

Chapters