মোয়াবের বিরুদ্ধে ঘোষণা
1. এটা মোয়াব সম্পর্কে একটি বার্তা: এক দিন রাতে মোয়াবের আর নগর থেকে সেনারা সমস্ত ধনসম্পদ লুঠ করল
2. রাজার পরিবার এবং দীবন শহরের লোকরা কান্নাকাটি করার জন্য উচ্চ স্থানে যাচ্ছে
3. বাড়ির ছাদ থেকে রাস্তাঘাট পর্য়ন্ত সর্বত্রই মোয়াবের লোকরা শোকের পোশাক পরে কান্নাকাটি করছে
4. হিশ্বোন ও ইলিয়ালী শহরের লোকরা এত জোরে কান্নাকাটি করছে যে, সুদূর য়হস পর্য়ন্ত তার শব্দ শোনা যাচ্ছে
5. মোয়াবের দুঃখে আমার হৃদয় ব্যথিত
6. কিন্তু নিম্রীমের ক্ষুদ্র নদী মরুভূমির মতো শুকিয়ে গিয়েছে
7. তাই, মোয়াব ত্যাগ করার আগে লোকরা তাদের নিজ নিজ জিনিসপত্র সংগ্রহ করে জড় করছে এবং উইলো একি এর ওপারে নিয়ে যাচ্ছে
8. মোয়াবের সর্বত্রই আর্তনাদ শোনা যাচ্ছে
9. দীমোনের জল রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে