জুদাহ ও জেরুজালেমের বিচার

1. আমি যা বলছি তা অনুধাবন কর

2. ঈশ্বর সকল বীর ও মহান যোদ্ধা, সকল বিচারক, ভাব্বাদী,

3. যাদুকরগণ, প্রবীণগণ, সামরিক নেতাসমূহ, সরকারি প্রধানগণ, দক্ষ উপদেষ্টাগণ, দক্ষ কারিগর এবং যারা তাবিজ ব্যবহার করতে জানে তাদের সবাইকে সরিয়ে দেবেন

4. ঈশ্বর বলেন, “আমি বালকগণকে তোমাদের নেতা করব

5. প্রত্যেক লোক একে অপরের বিরুদ্ধাচরণ করবে

6. সেই সময় কেউ এক জন তারই পরিবারভুক্ত ভাইযের হাত ধরে বলবে, “তোমার কোটবস্ত্র আছে, তাই তুমি আমাদের নেতা হবে

7. কিন্তু সে চিত্কার করে বলবে, “আমি তোমাদের নেতা হব না

8. এই সবই ঘটবে কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে এবং যিহূদার পতন হয়েছে

9. লোকদের মুখই বলে দিচ্ছে যে তারা পাপ কাজের দোষে দুষ্ট

10. ভালো লোকদের বলে দাও যে তাদের জন্য ভালো কিছু ঘটবে

11. কিন্তু শযতান লোকদের জন্য কঠিন সময় আসছে

12. বালকরা আমার লোকদের হারিযে দেবে

নিপীড়ন এবং বিলাসিতা নিন্দিত

13. প্রভু লোকদের বিচার করবার জন্য উত্থান করবেন

14. নেতা এবং প্রাচীনদের কৃতকর্মের বিরুদ্ধে তিনি তাঁর মতামত দেবেন

15. আমার লোকদের আঘাত করার অধিকার কে তোমাদের দিয়েছে? গরীব, হতদরিদ্র মানুষদের নোংরা-আবর্জনার মধ্যে ঠেলে দেওয়ার অধিকার কে তোমাদের দিয়েছে?” আমার গুরু, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বললেন

16. প্রভু আরও বললেন, “সিয়োনের মেয়েরা খুবই অহঙ্কারী হয়ে উঠেছে

17. আমার গুরু সিয়োনের এই ধরণের মেয়েদের মাথায় দগদগে ক্ষতের সৃষ্টি করবেন

18. সেই সময় তিনি তাদের গর্বের সমস্ত সম্পদ নিয়ে নেবেন

19. ঝুমকো পাশা, চুড়ি, ঘোমটা, ললাটভূষণ, পায়ের মল,

20. ঘাঘরা, শাল, মসীনা বস্ত্র,

21. বিশেষ আংটি, নথ,

22. চিত্রবস্ত্র, গেঁজে,

23. আযনা, মসীনা বস্ত্র, উষ্ণীষ, লম্বা শালের মতো আবরক বস্ত্ররূপ বেশভূষা খুলে নেবেন

24. এবং সুগন্ধির পরিবর্তে তাদের কাছে থাকবে দুর্গন্ধ তেল, কোমরবন্ধনীর বদলে থাকবে একটি ছেঁড়া পোশাক, সুবিন্যস্ত কেশ পরিচর্য়্য়ার বদলে থাকবে মাথাজোড়া টাক, কেতাদুরস্ত কোমরবন্ধনীর পরিবর্তে থাকবে চটের তৈরী কোরমবন্ধনী কারণ সুন্দরী হওয়ার পরিবর্তে তারা হবে কুত্‌সিত দর্শন

25. সেই সময় তোমাদের পুরুষদের তরবারি দিয়ে হত্যা করা হবে

26. এবং তার নগর দ্বারগুলি কষ্ট পাবে এবং বিলাপ করবে এবং সে বিপর্য়স্ত হয়ে মাটিতে বসে থাকবে

Bibles

Books

Chapters