উড়ন্ত স্ক্রলের দৃষ্টি
1. আমি আবার চোখ তুললাম এবং দেখলাম য়ে একটা হাতে লেখা পুঁথি বাতাসে উড়ছে
2. দেবদূতটি আমাকে বললেন, “তুমি কি দেখছ?”আমি বললাম, “একটি গোটানো হাতে লেখা পুঁথি উড়ছে, য়েটা 20 হাত লম্বা এবং 10 হাত চওড়া
3. তিনি আমায় বললেন, “এই গোটানো হাতে লেখা পুঁথিতে অভিশাপ লেখা রয়েছে
4. প্রভু সর্বশক্তিমান বলেছেন: “আমি চোরদের বাড়ী এবং যারা আমার নাম ব্যবহার করে মিথ্যা শপথ করে তাদের বাড়ী এই পুঁথি পাঠাব
ঝুড়িতে নারীর দৃষ্টি
5. য়ে দেবদূতটি আমার সঙ্গে কথা বলছিলেন তিনি বাইরে গেলেন এবং বললেন, “দেখ, কি আসছে?”
6. আমি বললাম, “আমি জানি না, এটা কি?”তিনি বললেন, “ওটা মাপার ঝুড়ি
7. ঝুড়ির সীসার তৈরী ঢাকনাটা খোলা হলে দেখা গেল তার মধ্যে এক স্ত্রীলোক
8. দেবদূতটি আমায় বললেন, “ঐ স্ত্রীলোকটি অধর্মকে প্রতিনিধিত্ব করে
9. তখন আমি ওপরের দিকে তাকিযে সারস পাখীর মতডানা সমেত দুই জন স্ত্রীলোককে দেখতে পেলাম
10. তখন আমার সাথে আলাপচারী দেবদূতটিকে আমি জিজ্ঞাসা করলাম, “ঝুড়িটিকে তারা কোথায বয়ে নিয়ে যাচ্ছে?”
11. দেবদূতটি উত্তর দিলেন, “তারা শিনিযর দেশে একটা বাড়ী তৈরী করবে এবং ঝুড়িটাকে তারা সেই বাড়ীর ভেতরে রাখবে