ল্যাম্পস্ট্যান্ড এবং জলপাই গাছের দৃষ্টি
1. য়ে দেবদূতটি আমার সঙ্গে কথা বলছিলেন, তিনি আমাকে জাগাবার জন্য আমার কাছে এলেন
2. তখন দেবদূত আমায় জিজ্ঞেস করলেন, “তুমি কি দেখতে পাচ্ছো?”আমি বললাম, “আমি একটি নিরেট সোনার বাতিদান দেখতে পাছি
3. পাত্রটির পাশে দুটি অলিভ গাছ, একটি ডান দিকে, অপরটি বাম দিকে
4. তখন আমি আমার সঙ্গে য়ে দেবদূতটি কথা বলছিলেন তাঁকে জিজ্ঞেস করলাম, “মহাশয়, এসবের অর্থ কি?”
5. দেবদূতটি বললেন, “এই জিনিসগুলো কি তা কি তুমি জানো না?”আমি বললাম, “জানি না মহাশয়
6. তিনি বললেন, “এ হল সরুব্বাবিলের কাছে প্রভুর বার্তা: সর্বশক্তিমান প্রভু বলেন, ‘তোমার শক্তি ও পরাএম তোমায় রক্ষা করবে না
7. ওহে উঁচু পর্বত, তুমি সরুব্বাবিলের কাছে কিছুই নও
8. প্রভুর বার্তা আমাকে আরো বলল,
9. “সরুব্বাবিল আমার মন্দিরের ভিত্তি স্থাপন করবে
10. শুরুতে কাজ অল্প হলেও লোকে তাতে লজ্জিত হবে না আর তারা ওলোন দড়ি হাতে সরুব্বাবিলকে দেখে ওরা খুব খুশী হবে, য়ে সমাপ্ত হওয়া নির্মাণ কাজ পরীক্ষা করছে এবং মাপ-জোক করছে
11. তখন আমি (সখরিয়) তাঁকে জিজ্ঞেস করলাম, “বাতিদানের ডান ও বাম দিকের জলপাই গাছগুলি কি বোঝায?”
12. আমি তাঁকে আরও বললাম, “সোনার নল দুটির পাশে আমি জলপাই গাছের দুটি শাখা দেখলাম
13. তখন দূত আমাকে বললেন, “তুমি কি জানো না এসবের অর্থ কি?”আমি বললাম, “মহাশয় জানি না
14. তিনি বললেন, “এর অর্থ হল এরা সেই দুই ব্যক্তিকে যারা সমস্ত পৃথিবীর প্রভুকে সেবা করার জন্য মনোনীত হয়েছে, তাদের প্রতিনিধিত্ব করছে