ঈশ্বর ইস্রায়েলের সাথে প্রার্থনা করেন
1. এখন শোন প্রভু কি বলেন: পর্বতগুলোকে তোমার দিকের ব্যাপারগুলো বল
2. তাঁর নিজের লোকেদের বিরুদ্ধে প্রভুর একটি অভিয়োগ আছে
3. প্রভু বলেন, “আমার লোকেরা, আমাকে বলো আমি কি করেছি! আমি কি তোমাদের বিরুদ্ধে কোন ভুল কাজ করেছি? আমি কি তোমাদের জীবনকে খুব কঠিন করে তুলেছি? উত্তর দাও!
4. আমি য়ে কাজগুলো করেছি তা তোমাদের বলবো! আমি তোমাদের কাছে মোশি, হারোণ এবং মরিয়মকে পাঠিয়েছিলাম
5. হে আমার লোকেরা, মোযাবের রাজা বালাকের মন্দ পরিকল্পনাগুলির কথা মনে কর
6. প্রভুর সঙ্গে দেখা করতে আসার সমযে আমাকে কি আনতে হবে? উর্দ্ধস্থ ঈশ্বরকে নত হযে প্রণাম করার সময আমাকে কি করতে হবে? আমি কি প্রভুর কাছে হোমবলি নিবেদন করবার জন্য় এক বছরের গোবত্স নিযে আসব?
7. 1,000 মেষ এবং 10,000 তেলের নদী পেয়ে কি প্রভু খুশী হবেন? আমার আত্মার জন্য পাপ নৈবেদ্য হিসেবে আমি কি আমার প্রথম সন্তানকে বলি দেব? আমার দেহের ফল, আমার সন্তানকে কি আমার আত্মার মূল্যস্বরূপ পাপ নৈবেদ্য দেওয়া উচিত্?
8. ওহে মানুষ, প্রভু তোমাদের বলেছেন ভালো বলতে কি বোঝায
ইসরাইলের অন্যায়ের শাস্তি
9. প্রভুর রব শহরকে ডাক দিল
10. খারাপ লোকেরা কি এখনও চুরি করা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখছে? সেই খারাপ লোকেরা কি এখনও খুব ছোট্ট টুকরী দিয়ে লোক ঠকাচ্ছে? হ্যাঁ! ঐসব ঘটনা এখনও ঘটছে!
11. এইসব লোকেদের কি আমার ক্ষমা করা উচিত, য়ারা চুরি করে এবং লোকেদের প্রতারিত করে? য়ারা এখনও লোকেদের ভুল থলি ও ভুল মাপনযন্ত্র দিয়ে প্রতারিত করে তাদের কি আমার ক্ষমা করা উচিত্? না!
12. ওই শহরের ধনী ব্যক্তিরা এখনও নিষ্ঠুর
13. সেজন্য আমি তোমাদের শাস্তি দেওয়া শুরু করেছি
14. তোমরা খাবে, কিন্তু তোমাদের পেট ভরবে না
15. তোমরা তোমাদের বীজ বপন করবে; কিন্তু তোমরা খাদ্য় সংগ্রহ করতে পারবে না
16. কেন? কারণ তোমরা অম্রির বিধি মান্য করেছিলে, আহাবের পরিবার য়েসব খারাপ কাজ করে, তোমরা সেইসব খারাপ কাজ করে থাক