জেরুজালেমের সাথে ঈশ্বরের ক্রোধ
1. দেখ, প্রভু সিয়োনের লোকেদের কেমন করে বাতিল করেছেন
2. প্রভু যাকোবের গোচারণ ভূমিগুলি ধ্বংস করেছেন
3. প্রভু রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ইস্রায়েলের সব শক্তি চূর্ণ করেছিলেন
4. একজন শএুর মত প্রভু তাঁর ধনুক বেঁকিয়ে দিয়েছিলেন
5. প্রভু একজন শএুর মত হয়ে উঠেছেন
6. প্রভু নিজের তাঁবুটিকে একটি বাগানের মতো উপড়ে ফেলেছিলেন
7. প্রভু তাঁর বেদীটি বাতিল করেছিলেন
8. সিয়োনের লোকদের চারপাশে যে দেওয়াল ছিল সেটা প্রভু ধ্বংস করবার পরিকল্পনা করেছিলেন
9. জেরুশালেমের ফটকগুলি মাটিতে ডুবে গিয়েছিল
10. সিয়োনের বয়োবৃদ্ধরা মাটিতে বসেন তাঁরা শান্ত হয়ে মাটিতে বসে থাকেন
11. আমার চোখ কেঁদে কেঁদে ক্লান্ত, আমার অন্তর বিচলিত
12. সেই বালক-বালিকারা তাদের মায়েদের বলে, “কোথায় আছে রুটি আর দ্রাক্ষারস?” তারা মরে যেতে যেতে এই প্রশ্ন করে তারা তাদের মায়ের কোলে মারা যায়
13. জেরুশালেমের জনগণ, আমি কাদের সঙ্গে তোমাদের তুলনা করব? সিয়োনের জনগণ, আমি কিসের সঙ্গে তোমাদের তুলনা করব? আমি কেমন করে তোমায় স্বাচ্ছন্দ্য দেব? তোমার ধ্বংস সমুদ্রের মতো বিশাল মনে হয় না কেউ তোমায় সারিয়ে তুলতে পারবে!
14. তোমার জন্য তোমার ভাব্বাদীদের দিব্যদর্শন হয়েছিল
15. যেসব লোকরা রাস্তা দিয়ে যায় তারা তোমায় দেখে বিস্মযে অভিভূত এবং জেরুশালেমের লোকদের প্রতি হাততালি দেয়
16. তোমার সব শএুরা তোমায় পরিহাস করে তারা তোমার প্রতি শিস্ দেয় ও দাঁত কিড়মিড় করে
17. প্রভু যা পরিকল্পনা করেছিলেন তাই করেছেন
18. তুমি তোমার হৃদয় দিয়ে প্রভুর কাছে কেঁদে বল, “হে সিয়োন কন্যার দেওয়াল, নদীর মত অশ্রু গড়িযে পড়ুক! দিনে এবং রাতে তোমার অশ্রু বয়ে যাক্
19. ওঠ! রাত্রে চিত্কার করে কাঁদ
20. হে প্রভু, আমার দিকে তাকান! আমার দিকে দেখুন যার সঙ্গে আপনি এভাবে আচরণ করেছেন! আমাকে এই প্রশ্নটি করতে দিন: নারীদের কি সেই সন্তানদের খাওয়া উচিত্ যাদের তারা জন্ম দিয়েছে? যাদের তারা আদর-যত্ন করেছে সেই ছেলেমেয়েদের কি নারীরা ভক্ষণ করবে? প্রভুর মন্দিরে কি যাজক এবং ভাব্বাদীরা নিহত হবেন?
21. যুবকরা এবং বৃদ্ধরা শহরের রাস্তার মাটিতে পড়ে আছে
22. আপনি চারদিক থেকে সন্ত্রাসকে ডেকে এনেছিলেন