যোনার রাগ এবং ঈশ্বরের দয়া
1. য়োনা ভাবলেন এটা খুবই খারাপ য়ে ঈশ্বর শহরটি রক্ষা করেছেন
2. য়োনা প্রভুকে অভিয়োগ করে বললেন, “আমি জানি এই সব ঘটনাই ঘটবে! আমি আমার দেশে ছিলাম এবং আপনিই আমাকে এখানে আসতে বলেছিলেন
3. সেজন্য এখন আপনাকে জ্ঞিাসা করছি, প্রভু দয়া করে আমাকে হত্যা করুন
4. তখন প্রভু বললেন, “তুমি কি মনে কর য়ে, আমি ওই লোকদের ধ্বংস করলাম না বলে তোমার রাগ করা ঠিক হচ্ছে?”
5. এই সব ব্যাপারের জন্য য়োনা ক্রুদ্ধ হয়েই রইলেন
6. তত্ক্ষনাত্ প্রভু একটি কুমড়ো গাছ হওয়ার আদেশ দিলেন এবং সেটি য়োনার ওপর খুব তাড়াতাড়ি য়োনার মাথা ছাড়িযে বেড়ে উঠল
7. পরের দিন সকালে, ঈশ্বর একটি কীটকে ওই গাছটির অংশ খাবার জন্য পাঠালেন
8. সূর্য় যখন মধ্য আকশে এলো তখন ঈশ্বর পূর্ব দিক থেকে গরম হাওযা বইয়ে দিলেন
9. কিন্তু ঈশ্বর য়োনাকে বললেন, “তুমি কি মনে কর য়ে শুধু মাত্র গাছটি মরে যাবার জন্যই তোমার রাগ করা ঠিক হয়েছে?”য়োনা উত্তর দিলেন, “হ্যাঁ, আমার রাগ করাই উচিত! আমি এতোই ক্রুদ্ধ য়ে সরতে চাই
10. এবং প্রভু বললেন, “তুমি ওই চারা গাছটার জন্য কিছুই করনি! তাকে তুমি বাড়িযে তোলনি! রাত্রিবেলায চারাগাছটা বেড়ে উঠেছিলো এবং পরের দিন সকালেই মরে গেছে
11. তুমি যদি ওই চারাগাছটার জন্য এত মনঃক্ষুন্ন হতে পারো, তাহলে অবশ্যই আমি ঐ বড় শহর নীনবীর জন্য দুঃখ বোধ করতে পারি এবং তাকে ক্ষমা করতে পারি