ইস্রায়েলের বিরুদ্ধে ঈশ্বরের অভিযোগ
1. ইস্রায়েলবাসীরা, প্রভুর বার্তা শোন! য়েসব লোকরা এই দেশে বাস করছে প্রভু তাদের বিরুদ্ধে নিজের যুক্তিগুলো বলবেন, “এই দেশের লোকরা সত্যই ঈশ্বরকে জানে না
2. লোকরা দিব্যি দেয়, মিথ্যা বলে, খুন এবং চুরি করে
3. মৃতের জন্য লোকে য়েভাবে কাঁদে সেই ভাবে দেশটিও কাঁদছে এবং দেশের সব লোকেরা দুর্বল
4. কোন লোকেরই অপর একজনের সঙ্গে তর্ক করা বা তাকে দোষী করা উচিত নয়
5. যাজকরা, দিনের বেলায় তোমাদের পতন হবে
6. “আমার লোকরা বিনষ্ট হয়েছে কারণ তাদের কোন জ্ঞান নেই
7. তারা অহঙ্কারী হয়েছে! তারা আমার বিরুদ্ধে উত্তরোত্তর আরো পাপ কাজ করেছে, সেজন্য আমি তাদের মহত্ত্বকে লজ্জায রূপান্তরিত করব
8. “যাজকরা লোকদের পাপ কাজের সঙ্গে য়োগ দিয়েছে
9. সেজন্য যাজকরা ঐ লোকদের চেয়ে কোন অংশে ভিন্ন নয়
10. তারা খাবে, কিন্তু তারা তাতে তৃপ্ত হবে না! তারা য়ৌন পাপে লিপ্ত হবে, কিন্তু তাদের কোন সন্তান হবে না
ইসরায়েলের মূর্তিপূজা
11. “য়ৌনপাপ, তীব্র পানীয় এবং নতুন দ্রাক্ষারস এক জন লোকের সোজাসুজিভাবে চিন্তা করার ক্ষমতা নষ্ট করবে
12. আমার লোকরা উপদেশের জন্য কাঠের খণ্ডকে জিজ্ঞাসা করছে
13. তারা পর্বতের ওপর উত্সর্গ নিবেদন করে পাহাড়ের ওপর ওক গাছ, ঝাউ গাছ এবং দেবদারু গাছের তলায় ধূপ জ্বালায
14. “তোমাদের কন্যারা পতিতার মতো থাকে বলে অথবা তোমাদের পুত্রবধূরা য়ৌন পাপ কাজ করছে বলে আমি তাদের দোষ দেব না
15. “ইস্রায়েল তুমি একজন পতিতার মতো কাজ করছ; কিন্তু এই বলে যিহূদাকে দোষী হতে দিও না
16. প্রভু ইস্রায়েলকে বহু জিনিস দিয়েছেন
17. ইফ্রয়িম প্রতিমাগুলির সঙ্গে সংযুক্ত হয়েছে
18. “ইফ্রয়িমরা মাতাল হলে বেশ্যার মত ব্যবহার করে
19. বাতাস তার পাখা দিয়ে তাদের বিরক্ত করে